News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাস্থ্যসেবায় দেশের মধ্যে সেরা হয়ে উঠুক রাজস্থান, এটাই সংকল্প : অশোক গেহলট
Image

স্বাস্থ্যসেবায় দেশের মধ্যে সেরা হয়ে উঠুক রাজস্থান, এটাই সংকল্প : অশোক গেহলট

জয়পুর, ১৮ ডিসেম্বর (হি.স.): স্বাস্থ্যসেবায় গোটা দেশের মধ্যে সেরা হয়ে উঠুক রাজস্থান, এটাই সংকল্প ও লক্ষ্য| বুধবার রাজস্থানের রাজধানী জয়পুরে প্রথম জনতা ক্লিনিক উদ্বোধন করার পর এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট| এদিন জয়পুরের মালব্য নগরের বাল্মিকী বস্তিতে প্রথম জনতা ক্লিনিকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট| জনতা ক্লিনিক উদ্বোধনের প্রধান উদ্দেশ্য হল-শহরের বস্তিতে বসবাসকারী দরিদ্রদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সরবরাহ করা|

মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানিয়েছেন, জনসাধারণের সুবিধার্থে রাজ্যজুড়ে এই ধরনের আরও ক্লিনিক খুলবে রাজ্য সরকার| প্রথম পর্যায়ে ১২টি জনতা ক্লিনিক খোলা হচ্ছে| ওই সমস্ত ক্লিনিকগুলিতে বিনামূল্যে ওষুধের পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে বিনামূল্যে মেডিক্যাল পরীক্ষাও করা হবে|

‘নিরোগী রাজস্থান’ অভিযান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, ‘স্বাস্থ্যকর রাজস্থান লক্ষ্যে নিরোগী রাজস্থান অভিযান একটি বড় পদক্ষেপ| স্বাস্থ্যসেবায় গোটা দেশের মধ্যে সেরা হয়ে উঠুক রাজস্থান, এটাই আমাদের সংকল্প| জন আন্দোলন গড়ে তুলতে হবে| আমি আশা করছি রাজস্থানের জনগণ নিজেদের স্বার্থে, রাজস্থানবাসীর স্বার্থে এবং সুস্বাস্থ্যের বিষয়ে সচেতন হবেন|’ এদিন এসএমএস মেডিক্যাল কলেজ প্রেক্ষাগৃহে ‘নিরোগী রাজস্থান’ অভিযানের সূচনা করেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top