News Flash

  • Home
  • Uncategorized
  • নয়া পর্যটন নীতি আনছে রাজ্য সরকার
Image

নয়া পর্যটন নীতি আনছে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷ চলতি মাসেই নয়া পর্যটন নীতি প্রণয়ন করতে যাচ্ছে ত্রিপুরা সরকার ৷ তাতে, পর্যটন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, স্বরোজগার এবং স্বনির্ভরতা বৃদ্ধির চেষ্টা হবে ৷ যুব সম্প্রদায় তাতে দারুণভাবে উপকৃত হবেন বলে দাবি করেন পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ৷
তিনি জানান, ত্রিপুরা সরকার ডিসেম্বরের মধ্যেই পর্যটনে ত্রিপুরাকে বিভিন্ন ক্ষেত্রে সমৃদ্ধ করার লক্ষ্যে নয়া পর্যটন নীতি প্রণয়ন করতে যাচ্ছে ৷ ইতিমধ্যে ওই নীতির খসড়া তৈরি হয়েছে ৷ ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত সময়সীমায় পর্যটনক্ষেত্রে নানা সম্ভাবনায় ত্রিপুরাকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে খসড়া পর্যটন নীতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করা হবে ৷ তাঁর কথায়, ত্রিপুরা সরকার পর্যটনকে একটি দীর্ঘ মেয়াদি পরিকল্পনায় সাজাতে চাইছে ৷ বৃহত্তর ক্ষেত্রে পর্যটনের সুফল পাবে ত্রিপুরা ৷ তাঁর দাবি, নয়া পর্যটন নীতি সেই দিশাতেই ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাবে ৷


তিনি বলেন, উত্তরপূর্বাঞ্চলের উন্নয়নের প্রশ্ণে বলেন, ত্রিপুরা সরকার এরাজ্যে একটি ট্যুরিস্ট সার্কিট নির্মাণ করবে ৷ তাতে, এই অঞ্চলে ত্রিপুরা পর্যটনে আরও উন্নয়ন হবে ৷ সাথে তিনি যোগ করেন, নয়া নীতিতে ধর্মীয় পর্যটন, স্বাস্থ্য পর্যটন, চলচ্চিত্র পর্যটন এবং চা পর্যটনকে যুক্ত করা হয়েছে৷
পর্যটনমন্ত্রীর বক্তব্য, ত্রিপুরা সরকার পর্যটকদের পরিবহন পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বেকার যুবকদের গাড়ি ক্রয়ে ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ শুধু তাই নয়, চালকদের প্রশিক্ষণ এবং পর্যটনে দক্ষতা বিকাশের বিষয়টিও ওই নয়া নীতিতে রাখা হয়েছে ৷ পাশাপাশি, কর্মক্ষমতার ভিত্তিতে বাৎসরিক পুরস্কার প্রদানের বিষয়টি যুব সম্প্রদায়কে উৎসাহ জুগাবে ৷


তিনি আরও জানান, ওই নয়া নীতির অন্তর্গত পর্যটনে পরিকাঠামো উন্নয়ন, ডম্বুরে হেলিপ্যাড নির্মাণ, লগ হাট, ক্যাফেটরিয়া এবং পিপিপি মডেলে পাঁচতারা হোটেল নির্মাণ ও রূপওয়ে, গল্ফ কোর্ট, পঞ্চকর্মা এবং বিনোদন পার্ক নির্মাণের বিষয়টি যুক্ত করা হয়েছে ৷ এছাড়া, প্যাকেজ ট্যুরের মাধ্যমে ত্রিপুরাকে পর্যটকদের কাছে আরও সহজলভ্য করার চিন্তাভাবনা রয়েছে ত্রিপুরা সরকারের ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top