News Flash

Image

মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৭ ডিসেম্বর৷৷ বৌভাতের প্রীতিভোজ খেয়ে আর বাড়ি ফেরা হলোনা ৪৫ বছর বয়সি মহিলার৷মাঝ রাস্তায় মৃত্যুদূত এল৷দুর্ঘটনা একেবারেই হাসপাতালের সামনেই৷মারুতি অল্টো গাড়ির ধাক্কায় মৃত মহিলা৷মৃতার নাম ফুলু গোস্বামী (৪৫)৷চালক ফরিদ উদ্দিন গ্রেপ্তার ও অভিশপ্ত অল্টো গাড়িটি পুলিশের হেফাজতে৷ গোটা কদমতলা জুড়ে তীব্র চাঞ্চল্য৷


ঘটনার বিবরণে প্রকাশ,উত্তর জেলার কদমতলা থানাধীন কদমতলা গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা ফুলু গোস্বামী স্বামী বিদ্যানন্দ গোস্বামী পার্শবর্তী ঠেকনি এলাকায় বৌভাতের প্রীতিভোজ খেয়ে বাড়ি ফেরার পথে টট্ট০৫ঙ্খ/০৭২২ নাম্বারের অল্টো গাড়িটি ফুলু গোস্বামীকে সজোরে ধাক্কা মারে৷ ফুলু গোস্বামী নামের মহিলা ও উনার আত্মীয়-স্বজনরা বিয়ে বাড়ি থেকে গাড়ি করে কদমতলা গ্রামীণ হাসপাতালের সামনে নামেন৷ ঠিক তখনই অভিশপ্ত সাদা রঙের অল্টো গাড়িটির চালক ব্যাক গিয়ার করার সময় মহিলাকে ধাক্কা মারে৷


ফুলু গোস্বামীকে গাড়ি দিয়ে কদমতলা গ্রামীণ হাসপাতালের সামনের ফুলবাগানের দেওয়ালে চাপা দিয়ে দেয়৷গাড়ি ও ফুলবাগানের পাকা দেওয়ালের চাপায় মাঝখানে থাকা ফুলু গোস্বামী অচেতন হয়ে লুটিয়ে পড়েন৷অলটো গাড়ির চাপায় ফুলবাগানের দেওয়ালটিও ভেঙে যায়৷সাথে সাথে কদমতলা হাসপাতালের চিকিৎসকরা মহিলার অবস্থা বেগতিক দেখে তড়িগড়ি ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন৷জেলা হাসপাতালে নিয়ে যেতেই কর্তব্যরত চিকিৎসকরা গুরুতর ভাবে আহত ফুলু গোস্বামীকে মৃত বলে ঘোষণা করেন৷কদমতলা থানার পুলিশ গাড়ি চালক ফরিদ উদ্দিনকে পিতা-মৃত ময়না মিয়াকে গ্রেপ্তার করেছে৷ধৃত চালকের বাড়ি উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডে৷পাশাপাশি কদমতলা থানার পুলিশ অভিশপ্ত গাড়িটিকে তাদের হেফাজতে নিয়ে অভিযোগ মূলে একটি মামলা রুজু করেছে৷


এদিকে স্থানীয় জনগণ জানান, অলটো গাড়ির চালক গাড়িটিকে খুব দ্রুত গতিতে ব্যাক গিয়ারে নিয়ে এসে সজোরে ফুলু গোস্বামীকে ধাক্কা দিয়ে বাগানের পাকা ওয়ালের সাথে চেপে ধরে৷ আর তাতে পাকার ওয়ালটাও ফেটে চুরমার হয়ে যায়৷পাকা ওয়াল ও গাড়ির মধ্যে থাকা ওই মহিলা ঘটনাস্থলেই অচেতন অবস্থায় লুটিয়ে পড়েন৷


অপরদিকে কদমতলা গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সুমালি নাথ জানান,ওই মহিলার পেঠ ও মাথায় প্রচন্ডভাবে আঘাতের কারণে মৃত্যু হয়েছে৷
পাশাপাশি কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, উনারা অভিযোগ মুলে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছেন৷ পাশাপাশি গাড়িটি আটক করে চালক ফরিদ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top