News Flash

  • Home
  • Uncategorized
  • চুরি যাওয়া ২টি বাইকসহ পুলিশের জালে ২ চোর
Image

চুরি যাওয়া ২টি বাইকসহ পুলিশের জালে ২ চোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর ৷৷ রাজধানীর পূর্ব থানার পুলিশ বাইক চোরচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে৷ দুই দাগি বাইক চোরকে আটক করা হয়েছে৷ দুটি বাইকও উদ্ধার হয়েছে৷ রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় বাইক চুরির ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে৷


গত ১৪ ডিসেম্বর রাতে ধলেশ্বরের একটি বাড়ি থেকে একটি বাইক চুরি হয়৷ অভিযোগমূলে পূর্ব থানার পুলিশ মামলা গ্রহণ করে৷ পূর্ব থানার পুলিশ খবর পায় বাইক নিয়ে চোর বিশালগড়ের দিকে যাচ্ছে৷ সে অনুযায়ী মুড়াবাড়ি থেকে বাইক সহ এক চোরকে আটক করা হয়৷ তার নাম আবুল খায়ের৷ তাকে আদালতে সোপার্দ করে ৫ দিনের পুলিশ রিমাণ্ডে এনে জিজ্ঞাসাবাদ করে পূর্ব থানার পুলিশ জানতে পারে এডিনগরের একটি বাড়িতে চোরচক্রটি ঘরভাড়া করে থেকে এসব ঘটনা সংগঠিত করে চলেছে৷ সে অনুযায়ী গতরাতে এডিনগর থানার পুলিশকে সঙ্গে নিয়ে বাড়িটিতে হানা দিয়ে পুলিশ অপর এক চোরকে আটক করতে সক্ষম হয়৷ তার নাম রুবেল দেব৷ তার স্বীকারোক্তিতে জানা যায় আবুল খায়েরের শ্বশুরবাড়ি মধুপুর থানা এলাকার অরবিন্দনগরে একটি চুরির বাইক মজুত রাখা হয়েছে৷

সে অনুযায়ী মধুপুর থানার ওসি বিষ্ণুপদ ভৌমিক এবং এসডিপিও ধ্রুব নাথের সহায়তায় অরবিন্দনগরে আবুল খায়েরের শ্বশুরবাড়িতে হানা দিয়ে একটি বাইক উদ্ধার করা হয়৷ এদিকে রুবেল দেবকেও মঙ্গলবার আদালতে সোপর্দ করে ৭ দিনের পুলিশ রিমাণ্ডের আবেদন করেছে পূর্ব থানার পুলিশ৷ রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় বাইক চুরির ঘটনায় জড়িত আরও কয়েকজনকে আটক করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top