News Flash

  • Home
  • Uncategorized
  • অসম ও পশ্চিমবঙ্গ অশান্ত, ক্রমশ বাতিল হচ্ছে ত্রিপুরা থেকে দূরপাল্লার ট্রেন
Image

অসম ও পশ্চিমবঙ্গ অশান্ত, ক্রমশ বাতিল হচ্ছে ত্রিপুরা থেকে দূরপাল্লার ট্রেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷ রাজধানী এক্সপ্রেস আজ আগরতলা থেকে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে৷ কিন্তু দূরপাল্লার অন্য ট্রেন বাতিল করেছে পূবর্োত্তর সীমান্ত রেলওয়ে৷ মূলত, অসমের অশান্ত পরিবেশ এবং পশ্চিমবঙ্গে ভালুকা রোড স্টেশনে ভাংচুরের ঘটনায় ট্রেন বাতিল করা হচ্ছে বলে দাবি পূবর্োত্তর সীমান্ত রেলওয়ের৷


নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় বনধের জেরে ত্রিপুরায় গত ৯ ডিসেম্বর থেকে রেল পরিষেবা বিপর্যস্ত হয়ে পরে৷ ত্রিপুরা স্বাভাবিক হয়ে গেলেও এখন অসম অশান্ত হয়ে রয়েছে৷ ফলে, একের পর এক ট্রেন বাতিল করছে পূবর্োত্তর সীমান্ত রেলওয়ে৷


আজ অসমে দূরপাল্লার এবং লোকাল মিলিয়ে প্রচুর ট্রেন বাতিল হয়েছে৷ পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে, সে বিষয়ে কিছুই বলতে পারছেন না রেলওয়ে আধিকারিকরা৷ ১৭ ডিসেম্বর আগরতলা থেকে শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বাতিল করেছে সীমান্ত রেলওয়ে৷ তেমনি আগামীকাল আগরতলা-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট হামসফর এক্সপ্রেসও বাতিল হয়েছে৷ পূবর্োত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ বলেন, ২১ ডিসেম্বর বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট- আগরতলা হামসফর এক্সপ্রেসও বাতিল করা হয়েছে৷


আগরতলা স্টেশন ম্যানেজার মুন্না যাদব জানিয়েছেন, আগরতলা-আনন্দবিহার রাজধানী এক্সপ্রেস আজ নির্দিষ্ট সময়ে রওয়ানা দিয়েছে৷ রেল সূত্রে খবর, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় পশ্চিমবঙ্গে ভালুকা রোড স্টেশনে ভাংচুর হয়েছে৷ ওই স্টেশনটি পূবর্োত্তর সীমান্ত রেলওয়ের অধীনে পরে৷ ফলে, কলকাতাগামী ট্রেন সমস্ত ট্রেন বাতিল করা হচ্ছে৷ আগরতলা থেকে রাজধানী এক্সপ্রেস ওই স্টেশন ছুঁয়ে যায় না৷ তাই, ওই ট্রেন বাতিল করা হয় নি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top