নেহরু পরিবারের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য, ধৃত অভিনেত্রী পায়েল রোহতগির জেল হেফাজত

বুন্দি, ১৬ ডিসেম্বর (হি.স.) : নেহরু পরিবারের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ধৃত বলিউডের অভিনেত্রী পায়েল রোহতগিকে আটদিনের জন্য জেল হেফাজতে পাঠাল আদালত। রবিবার তাঁকে গ্রেফতার করে রাজস্থান পুলিশ এদিন বুন্দিতে আনে। উল্লেখ্য, গত অক্টোবর অভিনেত্রী নেহরু পরিবারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর করেন বলে অভিযোগ। তাঁকে আটক করার কথা নিশ্চিত করে বুন্দির পুলিশ সুপার মমতা গুপ্তা জানিয়েছেন, ‘আমেদাবাদ থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার সকালের মধ্যে তাঁকে বুন্দি নিয়ে আসা হবে। মোতিলাল মেহরুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। অক্টোবরে সেই অভিযোগের ভিত্তিতেই মামসলা দায়ের করা হয়েছে।’ এদিন আদালতে পায়েলের আইনজীবী প্রাক্তন পাবলিক প্রসিকিউটর ভূপেন্দ্র সহায় স্যাক্সেনা আগাম জামিনের আবেদন করেন। শুক্রবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা থাকলেও আইনী কারণে তা হয়নি। পুলিশ রোহাতগীকে আহমেদাবাদ থেকে গ্রেফতার করে বুন্দিতে নিয়ে আসে। সোমবার তাঁকে আদালতে হাজির করা হয়।