News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানে ভাল নেই সংখ্যালঘুরা, জানাল রাষ্ট্রসঙ্ঘের রিপোর্ট
Image

পাকিস্তানে ভাল নেই সংখ্যালঘুরা, জানাল রাষ্ট্রসঙ্ঘের রিপোর্ট

নিউইয়র্ক, ১৫ ডিসেম্বর (হি.স.) : ইমরান খানের আমলে পাকিস্তানের ধর্মীয় স্বাধীনতার অবনতি নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রসঙ্ঘ।

চলতি মাসে রাষ্ট্রসঙ্ঘের কমিশন অন দি স্ট্যাটাস অফ ওম্যানের তরফে ৪৭ পাতার পাকিস্তানের ধর্মীয় স্বাধীনতা শীর্ষক রিপোর্টে সে দেশে সংখ্যালঘু হিন্দু ও খ্রিষ্টানদের ভয়াবহ পরিস্থিতি কথা তুলে ধরা হয়েছে।

রাষ্ট্রসঙ্ঘের আর্থিক এবং সামাজিক পরিষদের অন্তর্ভুক্ত এই কমিশন নিজেদের রিপোর্টে দাবি করেছে  যে আহমেদিয়ার উপর হামলা তীব্র থেকে তীব্রতর করেছে সে দেশের মৌলবাদী সংগঠনগুলি। খ্রিষ্টান এবং হিন্দু সম্প্রদায়ের মহিলাদের অবস্থা খুবই বিপদজনক। প্রতি বছর কয়েক শো মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্মান্তরিত করে মুসলমান পুরুষদের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয়। হুমকি এবং নির্যাতনের মাঝে পড়ে নির্যাতিতার আর সমাজের মূলস্রোত বা ফেলে আসা পরিবারে ফিরে আসতে পারে না।

এই ক্ষেত্রে পুলিশ এবং বিচার ব্যবস্থা খুবই উদাসীন এবং দ্বিচারিতায় পূর্ণ। সে দেশে পঞ্জাব এবং সিন্ধ প্রদেশে এই ধরণের অপরাধের বাড়বাড়ন্ত খুবই বেশি। নির্যাতিতাদের মধ্যে বেশির ভাগের বয়স ১৮-র নীচে। এমনকি সংখ্যালঘু শিশুদের উপরও শারীরিক এবং মানসিক নির্যাতন ক্রমাগত ভাবে বেড়ে চলেছে। স্কুলের মধ্যে সহপাঠী এবং শিক্ষকরা ধর্মের নামে সংখ্যালঘু পড়ুয়াদের কটূক্তি সহ একাধিক শারীরিক এবং মানসিক নির্যাতন করতে থাকে। পাকিস্তানের একটি আইনের কথা উল্লেখ করে এই রিপোর্টে বলা হয়েছে সে দেশে ইসলামকে অপমান করলেই তা শাস্তি যোগ্য অপরাধ। এই আইনের একাধিকবার অপপ্রয়োগ হয়েছে। যার ফল ভোগ করতে হয়েছে সংখ্যালঘু হিন্দুদের।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top