News Flash

  • Home
  • Uncategorized
  • প্রকৌশলীদের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে উন্নয়নকে স্থায়ী রূপ দেওয়া : উপমুখ্যমন্ত্রী
Image

প্রকৌশলীদের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে উন্নয়নকে স্থায়ী রূপ দেওয়া : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ প্রকৌশলীদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উন্নয়নকে স্থায়ী রূপ দেওয়া৷ কারণ, তাঁদের মূল ভাবনাই এখন বদলে গিয়েছে৷ শনিবার ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স-র সম্মেলনে এ-কথা বলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷


এদিন তিনি বলেন, জল, শক্তি ও জৈব বৈচিত্র্য এই তিনটি বিষয়ই আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ৷ সরকারি স্তরে বহুদিন ধরেই ত্রিপুরায় জল বন্টনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে৷ এক্ষেত্রে জল সম্পদ দফতর এবং পানীয়জল ও স্বাস্থ্যবিধান দফতর কাজ করছে৷ তাঁর দাবি, এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা জলশক্তি মন্ত্রক পেয়েছি৷ ফলে এখন জল সংরক্ষণের কথা বলা হচ্ছে৷


উপমুখ্যমন্ত্রীর মতে, আগামীদিনে নিরাপদ জীবনের জন্য এখন প্রকৌশলীদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে উন্নয়নকে স্থায়ী রূপ দেওয়া ৷ এটাই হচ্ছে এস ডি জি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস-এর লক্ষ্য ৷ তাঁর কথায়, উত্তর-পূর্বাঞ্চল হচ্ছে জৈব বৈচিত্রে্য ভরপুর ৷ পর্যটনের ক্ষেত্রেও আমরা এ অঞ্চলের জৈব বৈচিত্রে্যর কথা বলি ৷ এখন আমাদের এই জৈব বৈচিত্র্যকে তথা উন্নয়নকে ধরে রাখতে হলে আরও বেশী সচেতনতার দরকার এবং প্রকৌশলীরা এতে এক বিরাট ভূমিকা নিতে পারেন, যোগ করেন তিনি৷ তাঁর দাবি, এখন প্রকৌশলীদের মূলভাবনাই বদলে গেছে৷

এখন সারা বিশ্বের উদ্বেগের কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংক্রান্ত সমস্যা ৷ এক পরিবেশ বান্ধব জীবন দেওয়া হচ্ছে নীতিনির্ধারক ও শিক্ষাবিদদেরও মূল ভাবনা ৷ স্বচ্ছ ভারত অভিযান হচ্ছে সেই লক্ষ্যেই একটি পদক্ষেপ ৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top