News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় লোক আদালতে ৭৮৫টি মামলার নিষ্পত্তি, আদায় ১,৫০,৯২,৯১০ টাকা
Image

জাতীয় লোক আদালতে ৭৮৫টি মামলার নিষ্পত্তি, আদায় ১,৫০,৯২,৯১০ টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ রাজ্যে জাতীয় লোক আদালতে ৭৮৫টি মামলার নিষ্পত্তি হয়েছে৷ তাতে ১ কোটি ৫০ লক্ষ ৯২ হাজার ৯১০ টাকা মীমাংসা বাবদ আদায় হয়েছে৷ আজ সারা দেশের সাথে সাযুজ্য রেখে ত্রিপুরায়ও জাতীয় লোক আদালতের আয়োজন করা হয়েছিল৷ সারা রাজ্যে মোট ৫০টি লোক আদালত স্থাপন করা হয়েছিল৷ তাতে মোট ৫১২৫টি মামলা নিষ্পত্তির জন্য নেওয়া হয়েছিল৷


লোক আদালত সম্পর্কে ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ বলেন, সারা দেশেই আজ জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে৷ ব্যাঙ্ক ঋণ, বিএসএনএল বিল বকেয়া আদায় সহ বৈবাহিক বিরোধ, মোটর যান দুর্ঘটনা ক্ষতিপূরণ, আপোষযোগ্য বিরোধ, এনআই অ্যাক্ট, কর্মচারীদের ক্ষতিপূরণ এবং দেওয়ানি সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য এই লোক আদালতে তোলা হবে৷ তিনি বলেন, লোক আদালতের মাধ্যমে বিচারপ্রার্থী ন্যায্য বিচার পাবেন৷


ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্যসচিব শুভাশিস শর্মারায় জানিয়েছেন, ত্রিপুরা হাইকোর্টে লোক আদালত উপলক্ষ্যে একটি কোর্টে যান দুর্ঘটনায় ক্ষতিপূরণ সংক্রান্ত ১৭টি আবেদনের শুনানির জন্য তোলা হয়েছিল৷ এছাড়া অন্যান্য আদালতে ব্যাংক ঋণ পরিশাধ সংক্রান্ত ১,৮৩১টি মামলা, বিএসএনএল-এর বিল পরিশোধ সংক্রান্ত বিরোধ ২,৮০০টি, এমএসিটি মামলা ১৬৬টি (হাইকোর্ট ছাড়া), আপসযোগ্য বিরোধে ১০৯টি মামলা, বৈবাহিক বিরোধের ১৩৩টি মামলা, এনআই অ্যাক্টের ৪৩টি মামলা, কর্মচারীদের ক্ষতিপূরণ সংক্রান্ত ৫-টি মামলা, অন্যান্য আপসযোগ্য দেওয়ানি মামলা ২১টি শুনানির তোলা হয়েছে৷ এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ ৪,৬৪১টি৷ এছাড়া আদালতে জমে থাকা ৪৮৪টি মামলা লোক আদালতে নিষ্পত্তির জন্য তোলা হয়েছে৷


তিনি জানান, ইতিমধ্যে মামলার বাদী-বিবাদী উভয় পক্ষকে নোটিশ দিয়ে জানানো হয়েছিল৷ আদালতগুলিতে মামলার উভয় পক্ষকে সহযোগিতা করতে আধা আইনি স্বেচ্ছাসেবকরা পিএলভি ছিলেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top