News Flash

  • Home
  • Uncategorized
  • কাঁঠালতলীতে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ পরিবারের
Image

কাঁঠালতলীতে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ আবারো রাজধানী লাগোয়া ছিনাইহানি কাঁঠালতলি এলাকায় রাতের অন্ধকারে নৃশংসভাবে খুন এক যুবক৷ মৃত যুবকের নাম দিপ্তনু সরকার৷ বয়স ২৯ বছর৷ তার বাড়ি পশ্চিম ভুবনবন এলাকায়৷


ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার গভীর রাতে অজ্ঞাত পরিচিত ব্যক্তি এন.সি.সি থানার পুলিশ ও দমকল বাহিনীর কর্মীদের ফোন করে জানায় ছিনাইহানি কাঁঠালতলি এলাকায় রাস্তার পাশে এক যুবক রক্তাক্ত অবস্থায় পরে রয়েছে৷ সেই মোতাবেক দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় দিপ্তনু সরকারকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে৷ জিবি হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা দিপ্তনুকে মৃত বলে ঘোষণা করে৷


এইদিকে দিপ্তনুর বড় ভাই চন্দন সরকার সংবাদ প্রতিনিধিদের জানান শুক্রবার দিপ্তনু ছিনাইহানি এলাকায় মামার বাড়িতে একটি অনুষ্ঠানে গিয়েছিল৷ সেখান থেকে রাতে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে৷ তিনি আরও জানান এই ঘটনায় কিছু লোক জড়িত রয়েছে বলে সন্দেহ আছে ওনাদের৷ সন্দেহ ভাজনদের বিরুদ্ধে তিনি থানায় মামলা দায়ের করবেন বলেও জানান৷ তবে দিপ্তনুকে যে খুন করা হয়েছে তা এক প্রকার স্পষ্ট৷


মৃতদেহের মাথার পিছনে আঘাতের চিহ্ণ রয়েছে৷ তাছাড়া যে স্থান থেকে দিপ্তনুর দেহ উদ্ধার হয়েছে, সেই স্থানের পারিপাশ্বিক চিত্র থেকে একটা বিষয় পরিষ্কার সেখানে দিপ্তনুর সাথে দুষৃকতিদের মধ্যে ঝামেলা হয়েছে৷ এইদিকে শনিবার সকালে জিবি হাসপাতালে ছুটে যান সদর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ৷ পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে৷ এখন দেখার পুলিশ এই হত্যার ঘটনার কিনারা করতে সক্ষম হয় কিনা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top