News Flash

  • Home
  • Uncategorized
  • কাল মহান বিজয় দিবস অনুষ্ঠান হবে আগরতলাতেও
Image

কাল মহান বিজয় দিবস অনুষ্ঠান হবে আগরতলাতেও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর ৷৷ প্রতিবছরের মতো এবারও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানী আগরতলা বাংলাদেশ সহকারী হাই-কমিশনের উদ্যোগে ৪৯তম মহান বিজয় দিবস উদ্যাপিত হবে৷ শনিবার আগরতলায় বালোদেশ সহকারী হাই – কমিশনের অফিসে এক সংবাদ সম্মেলনে সহকারী হাই-কমিশনার কিরীটি চামকা এতথ্য জানান৷


বাংলাদেশ সহকারী হাই- কমিশনার কিরীটি চাকমা জানান, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এ বছরই প্রথমবারের মতো আগরতলার পোস্ট অফিস চৌমুহনীতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতিতে নির্মিত শহীদ মিনারে বাংলাদেশ সরকারের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে৷ বাংলাদেশ সরকারের তরফে শ্রদ্ধা নিবেদন করবেন আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিস প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পশতবক অর্পণ, মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, বাণী পাঠ এবং মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিশেষ মেনাজাত ও প্রার্থনার মধ্য দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠান সেষ হবে৷


দ্বিতীয় পর্বে এদিন বিকেলে রাজধনীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মুক্তিযুদ্ধ উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও সাংসৃকতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে৷ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা বিধানসভা স্পিকার রেবতী মোহন দাসসহ অন্য বিশিষ্টজনেরা৷ সবশেষে বাংলাদেশে ও ত্রিপুরার শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে৷ সংবাদ সম্মেলনে মিশনের প্রথম সচিব মো. জাকির হোসেন ভঁূইয়া ও দ্বিতীয় সচিব মো. এস এম আসাদ্দু জামান উপস্থিত ছিলেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top