News Flash

  • Home
  • Uncategorized
  • মোমবাতি নিয়ে খেলতে গিয়ে আগুনে ঝলসে গেল ৮ বছরের শিশু
Image

মোমবাতি নিয়ে খেলতে গিয়ে আগুনে ঝলসে গেল ৮ বছরের শিশু

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৪ ডিসেম্বর৷৷ মোমবাতি নিয়ে খেলা করার সময় আগুনে ঝলসে গেল এক শিশু৷ সিপাহিজলা জেলার অধীন বিশালগড় থানাধীন ব্রজপুর কানাইবাড়ি এলাকায় ওই শিশুকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকদের বিরুদ্ধে চিকিৎসা গাফিলতির অভিযোগ উঠেছে৷ শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেছেন চিকিৎসকরা৷


আজ সকালে বিশালগড়থানাধীন ব্রজপুর কানাইবাড়ি এলাকায় ৮ বছরের শিশুকন্যা গুঞ্জন ভক্ত মোমবাতি নিয়ে খেলতে গিয়ে আগুন লেগে ঝলসে গেছে৷ খবর পেয়ে বিশালগড় থেকে দমকলকর্মীরা ছুটে গিয়ে তাকে হাসপাতালে নিয়ে যান৷ জানা গেছে, নিজ বাড়িতেই মোমবাতি নিয়ে একা একা খেলা করছিল গুঞ্জন৷ হঠাৎই তার জামায় মোমবাতি থেকে আগুন লেগে যায়৷ তার চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন৷ আগুন নেভানো সম্ভব হলেও শিশুটির শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে গেছে৷ দমকল কর্মীরা তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে দীর্ঘক্ষণ চিকিৎসকের জন্য অপেক্ষা করতে হয়েছে৷


জনৈক দমকল কর্মী জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে ছুটে গিয়ে ওই শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছি৷ কিন্তু, প্রায় ঘন্টাখানেক বাদে চিকিৎসক আসেন হাসপাতালে ৷ ফলে, দীর্ঘক্ষণ সময় ধরে শিশুটি যন্ত্রণায় ছটফট করেছে ৷ ওই দমকল কর্মী জানিয়েছেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেছেন চিকিৎসকরা ৷ চিকিৎসায় গাফিলতির এই অভিযোগকে ঘিরে জনমনে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top