News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে শান্তি ফেরাতে সর্বদলীয় বৈঠক ডাকতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন সিপিএমের
Image

রাজ্যে শান্তি ফেরাতে সর্বদলীয় বৈঠক ডাকতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ রাজ্যে শান্তি ফেরাতে সর্বদলীয় বৈঠক ডাকতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন সিপিআইএমের৷ দলের পক্ষ থেকে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, ধর্মীয় বিভাজন সৃষ্টির রাজনৈতিক উদ্দেশ্যে সংসদে পাশ করানো নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে কয়েকটি রাজনৈতিক দল ও জোটের বন্ধে, অবরোধের ফলে রাজ্যের কয়েকটি মহকুমায় যেসব হিংসাত্মক ঘটনা সংগঠিত হয় এবং কোথাও কোথাও জাতি-গোষ্ঠীগত উত্তেজনা ও সংঘাতের সৃষ্টি হয়৷ সেসব এলাকায় দ্রুত শান্তি, সম্প্রীতির পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এ মুহুর্তেরগ সবচেয়ে জরুরি কাজ৷


সিপিআএম, ত্রিপুরা বামফ্রন্ট কমিটি এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা মানিক সরকার, ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ পৃথক পৃথক বিবৃতিতে বা সাংবাদিক সম্মেলন করে শান্তি সম্প্রীতি রক্ষা ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে রাজ্যবাসীর প্রতি আবেদন জানিয়েছেন৷ পাশাপাশি, এলক্ষ্যে রাজ্য সরকারকে সর্বাত্মক উদ্যোগ নেয়ার জন্য জানানো হয়৷ শান্তি সম্প্রীতি পুনঃপ্রতিষ্ঠা ও জনজীবন সচল করায় রাজ্য সরকার এবং শাসন জোটেরই প্রধান দায়িত্ব ও কর্তব্য৷


কিন্তু এটা দেখা যাচ্ছে সরকারের যতটা গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলা করা প্রয়োজন সে উদ্যোগ সর্বত্র নেই৷ শাসন জোটের দু’শরিক দল বিজেপি এবং আইপিএফটির নেতৃত্বের ইতিবাচক৷ কাঞ্চনপুর, লংতরাইভ্যালি, আমবাসা, কমলপুর, গণ্ডাছড়া, অমরপুরের কোথাও কোথাও দু শরিক দলের নেতৃত্বের এ ধরণের আচরণ দেখা যাচ্ছে৷ কোথাও কোথাও বিজেপি’র কোন কোনও নেতা প্ররোচনামূলক বক্তব্য রাখছেন যা শান্তি প্রতিষ্ঠার সহায়ক নয়৷ কোনও কোনও মহকুমায় বিজেপি নেতা-কর্মীদের একাংশ নানা সুরক্ষা মঞ্চে শামিল হয়ে উত্তেজনা জিইয়ে রাখার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন৷ সিপিআইএম রাজ্য সম্পাদকমণ্ডলী দাবি জানিয়েছে অবিলম্বে রাজ্যস্তরে মুখ্যমন্ত্রীর উদ্যোগে সর্বদলীয় সভা ডেকে সর্বত্র শান্তি ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আবেদন জানানো হোক৷


মহকুমা ও ব্লক স্তরে প্রসাসনের উদ্যোগে অনুরূপ সর্বদলীয় সভা আহ্বান করা হোক৷ যারা হিংসাত্মক ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সরকার থেকে আর্থিক সহায়তা দেয়া হোক৷ যারা বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন তাদের স্ব স্ব এলাকায় ফিরে যাবার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা হোক৷ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের মন থেকে সন্দেহ অবিশ্বাস দূর করতে কার্যকরী পদক্ষেপ নেয়া হোক৷ হিংসাত্মক আক্রমণে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেয়া হোক৷


রাজ্যের সমস্ত অংশের শুভবুদ্ধিসম্পন্ন জনগণকে পরিস্থিতি স্বাভাবিক করতে সক্রিয় ভূমিকা নিতে এবং উস্কানি ও প্ররোচনাদাতাদের কোণঠাসা করে শান্তি বিঘ্নের যেকোনও অপচেষ্টা ব্যর্থ করতে রাজ্য সম্পাদকমণ্ডলী আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top