News Flash

  • Home
  • Uncategorized
  • সোনিয়া, রাহুলের হাত শক্ত করার আহ্বান মনমোহনের
Image

সোনিয়া, রাহুলের হাত শক্ত করার আহ্বান মনমোহনের

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.) : দিল্লির রামলীলা ময়দানে ভারত বাঁচাও সমাবেশের মঞ্চ থেকে কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকারের নিন্দায় মুখর হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

শনিবার মনমোহন সিং জানিয়েছেন, ছয় বছর আগে যে প্রতিশ্রুতি নরেন্দ্র মোদী দিয়েছিলেন, তা পূরণে ব্যর্থ হয়েছেন। একের পর এক উদাহরণ তুলে ধরে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জানিয়েছেন, ২০২৪ সালের মধ্যে দেশের অর্থনীতি পাঁচ ট্রিলিয়ন ডলার, পাঁচ বছরের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করা, তরুণ প্রজন্মের জন্য দুই কোটি কর্মসংস্থান মত মিথ্যা  প্রতিশ্রুতি দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করেছেন নরেন্দ্র মোদী।

সমাবেশে সমবেত জনগণকে উদ্দেশ্য করে প্রাক্তন প্রধানমন্ত্রীর দাবি করেন যে, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর হাত শক্ত করুন। দল হিসেবে কংগ্রেসকে আরও বেশি শক্তিশালী করার আহ্বান করেন তিনি।

বেকারত্ব বৃদ্ধি, আর্থিক অস্থিরতা, কৃষকদের দুরবস্থা নিয়ে কেন্দ্রে বিরুদ্ধে সোচ্চার হয়ে এই সমাবেশে ডাক দিয়েছিল কংগ্রেস।  এদিন কার্যত মনমোহনের সুরেই সুর মিলিয়ে দেশ বাঁচানোর জন্য সংগ্রামের ডাক দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে দেশের পরিস্থিতি আশঙ্কাজনক। দেশকে বাঁচাতে হলে নিরন্তর সংগ্রাম চালিয়ে যেতে হবে। বেকারত্ব বৃদ্ধির হার আগে কখন এমন পর্যায় বৃদ্ধি পায়নি। কৃষক এবং ছোট ব্যবসায়ীরাও ভাল নেই।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top