News Flash

  • Home
  • Uncategorized
  • বনধের ভয়াবহতা কাটিয়ে ছন্দে ফিরেছে রাজ্য
Image

বনধের ভয়াবহতা কাটিয়ে ছন্দে ফিরেছে রাজ্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷ বনধের ভয়াবহতা কাটিয়ে ছন্দে ফিরেছে ত্রিপুরা৷ বিভিন্ন মহকুমায় শান্তি বৈঠকের দৌলতে পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হয়ে উঠছে৷ আগরতলায় শুক্রবার সকাল থেকেই রাস্তাঘাটে ভীড় লক্ষ্য করা গেছে৷ যানবাহন চলাচলও স্বাভাবিক হয়েছে৷ সুকল-কলেজ, অফিস-আদালত পুরোদমে চলছে৷ টানা চারদিন বনধে ত্রিপুরার পরিচিত চেহারা ফিকে হয়ে গিয়েছিল৷ আজ আবারও সেই পুরোনো উদ্যম লক্ষ্য করা গেছে৷ অবশ্য, রেল পরিষেবা এখনো পুরোদমে স্বাভাবিক হয়নি৷
নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধীতায় টানা চারদিন ত্রিপুরা প্রায় স্তব্ধ হয়ে পড়েছিল৷ বনধকে ঘিরে সংঘর্ষে ত্রিপুরায় অশান্তির পরিবেশ কায়েম হয়েছিল৷ বনধে বহু মানুষের প্রচুর ক্ষতি হয়েছে৷ তবে, এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠছে৷ গতকাল থেকেই শান্তি বৈঠকের উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকার৷ তাতে, জাতি-উপজাতি, রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে দারুন সাড়া মিলেছে৷


আজ সকাল থেকেই সকলের মধ্যে কর্ম ব্যস্ততা লক্ষ্য করা গেছে৷ বাজার এখনও স্বাভাবিক হয়নি৷ কারণ, বনধের জেরে পণ্যবাহী গাড়িগুলি রাস্তায় রয়েছে৷ কিন্তু, নির্দিষ্ট গন্তব্যে পৌছানোর উদ্দেশ্যে গাড়িগুলি রওয়ানা দিয়েছে বলে খাদ্য দফতরের জনৈক আধিকারিক জানিয়েছেন৷ ত্রিপুরা পুলিশের দাবি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে৷ ত্রিপুরাবাসীর নিরাপত্তার প্রশ্ণে সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে৷
কমলপুর মহকুমা শাসক সুশান্ত সরকার জানিয়েছেন, শান্তিরবাজারে আজ শান্তি বৈঠক করা হয়েছে৷ আগামীকাল হালহালি সহ আরও তিনটি স্থানে শান্তি বৈঠকের আয়োজন করা হয়েছে৷ তিনি আরও জানান, বিভিন্ন এলাকায় গুজব মোকাবিলা করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷ তবে, শক্ত হাতে তা মোকাবিলা করা হবে৷ এদিকে, কাঞ্চনপুরেও শান্তি বৈঠক চলছে৷ এছাড়া সিপাহীজলা জেলায় তিনটি স্থানে শান্তি বৈঠক হচ্ছে৷


এদিকে, আগামীকাল থেকে রেল পরিষেবা স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে৷ অবশ্য, সাব্রুম লাইনে কোন ট্রেন চলেনি৷ তবে, আজ আগরতলা-শিলচর এবং শিলচর-আগরতলা উভয়দিকের ট্রেন নিজ গন্তব্যে রওয়ানা দিয়েছে৷ আগরতলা স্টেশন ম্যানেজার মুন্না যাদব বলেন, কাঞ্চনজঙ্ঘা এবং ত্রিপুরাসুন্দরী এক্সপ্রেস রাস্তায় আটকে ছিল৷ আজ আগরতলায় এসে পৌছেছে৷ তাঁর দাবি, ত্রিপুরায় নতুন পরিস্থিতি অস্বাভাবিক না হলে কাল থেকে যথারীতি ট্রেন চলবে৷


এদিকে, রাজ্যের শান্তি-শৃঙ্খলা ও শান্তি সম্প্রীতি বজায় রাখতে কৈলাসহর মহকুমা শাসকের কার্যালয়ে শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়৷ কৈলাসহর মহকুমা শাসক ডক্টর বিশাল কুমারের পৌরহিত্যে এই শান্তি বৈঠকে কৈলাসহর মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কলেজের অধ্যক্ষ, সিপিএম, কংগ্রেস, বিজেপি ও আইপিএফটি দলের প্রতিনিধি সহ কৈলাসহর দুটি থানার ওসি ও মহকুমা পুলিশ আধিকারিক উপস্থিত ছিলেন৷ রাজ্যে ক্যাব এর বিরোধিতা করে বন্ধকে কেন্দ্র করে বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও কৈলাসহরে তার কোন আচ লাগেনি৷ তথাপি গুজবে কান দিয়ে গতকাল নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে বেশকিছু উপজাতি ছাত্র-ছাত্রী কৈলাসহর থানার শরণাপন্ন হয়েছিল, যদিও পরবর্তী সময়ে মহকুমা পুলিশ প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদেরে হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে কৈলসহর তার পুরানো ছন্দে ফিরে আসে৷ আজ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি থেকে শুরু করে পুলিশ প্রশাসন ও বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষের সাথে বর্তমান পরিস্থিতি ও তা মোকাবেলায় সবার সাহায্য ও সহযোগিতা নিয়ে কিভাবে শান্তি-সম্প্রীতি বজায় রাখা যায় সে ব্যাপারে প্রত্যেকের মতামত নেওয়া হয়৷ সিপিআইএম বিজেপি কংগ্রেস থেকে আইএন আইপিএফটি দলের নেতৃত্ব কৈলাসহর মহকুমা এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে প্রত্যেক বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করবে বলেও অঙ্গীকার বন্ধ হন৷ বৈঠক শেষে কৈলাসহর মহকুমা শাসক বিশাল কুমার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলতে গিয়ে জানান— বিভিন্ন রাজনৈতিক দল ও প্রশাসনের সদর্থক ভূমিকায় কৈলসহরে শান্তি ও সম্প্রীতির পরিবেশ অক্ষুন্ন রয়েছে৷ এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন বিভিন্ন মহল৷


অন্যদিকে, খোয়াই জেলা প্রশাষনের উদ্যোগে আজ খোয়াই ব্লকের পূর্ব চেবরী গ্রাম পঞ্চায়েতের বিদ্যামোহন চৌধুরী পাড়া উচ্চবিদ্যালয়ে শান্তি ও ষম্পীতি ষভার আয়োজন করা হয়৷ ষভায় ষভাপতিত্ব করেন জেলাশাষক পঙ্কজ চক্রবর্তী৷ উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত ষমিতির ভাইষ চেয়ারম্যান তাপষ কান্তি দাষ, খোয়াইয়ের অতিরিক্ত পুলিশ ষুুপার রাজীব ষেনগুপ্ত, খোয়াই মহকুমা শাষক চাঁদনি চন্দ্রন, খোয়াই ও তুলাশিখর ব্লকের বি ডি ও-গণ৷ ষভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণ, বাজার কমিটি, বিভিন্ন স্বেচ্ছাষেবী ষংগঠনের প্রতিনিধিগণ, পূর্ব চেবরী গ্রাম পঞ্চায়েত এবং শান্তিনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, ষদষ্য ষদ্যাগণ ষহ এলাকাবাষীও উপস্থিত ছিলেন৷ ষভায় জেলাশাষক গুজবে কান না দিয়ে ষকল অংশের মানুষকে ষৌভ্রাতত্ব বজায় রাখার আহ্বান জানান৷ ষভায় বিভিন্ন দলের প্রতিনিধিগণও ষকল অংশের মানুষকে ষৌভ্রাতত্ব ষুুদৃঢ় করতে এগিয়ে আষার আহ্বান রাখেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top