News Flash

  • Home
  • Uncategorized
  • জনগণের স্বার্থে বনধ প্রত্যাহারের এবং শান্তি বজায় রাখার আর্জি মুখ্যমন্ত্রীর
Image

জনগণের স্বার্থে বনধ প্রত্যাহারের এবং শান্তি বজায় রাখার আর্জি মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১১ ডিসেম্বর (হি. স.) : ত্রিপুরার জনগণের স্বার্থে বনধ প্রত্যাহার করুন এবং শান্তি বজায় রাখার জন্য আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধীতায় ত্রিপুরায় তিনদিন ধরে বনধ চলছে। তাতে, একাধিক স্থানে উত্তেজনা ছড়িয়েছে। শুধু তাই নয়, ভাংচুর, অগ্নি সংযোগ, মারধরের ঘটনায় একাধিক সাধারণ জনগণ আহত হয়েছেন। উদ্ভূত এই পরিস্থিতি মোকাবিলায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বনধ সমর্থক এবং সমগ্র ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে ওই আবেদন রেখেছেন। 

এদিন রাজ্যের সাম্পতিক অবস্থার পরিপ্রেক্ষিতে সকল অংশের জনগণ বিশেষ করে প্রতিটি রাজনৈতিক দল, সংগঠন, সংস্থাসহ শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের কাছে রাজ্যে শান্তির পরিবেশ বজায় রাখার জন্য ত্রিপুরা সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন৷

তিনি বলেন, সম্প্রতি কয়েকটি সংগঠন রাজ্যে বনধ ডেকে কিছু কিছু জায়গায় জনজীবনে বিড়ম্বনা ডেকে এনেছেন৷ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার বিঘ্নসহ বিভিন্ন ক্ষেত্রে অসুুবিধা সৃষ্টি হয়েছে, যা কখনই কাম্য নয়৷ তিনি বলেন, জনগণের স্বার্থে অবিলম্বে এই বনধ প্রত্যাহার করার জন্য আমি বনধের আহ্বানকারীদের কাছে আহ্বান জানাচ্ছি৷ পাশাপাশি সমস্যার সমাধানে আলোচনার দরজাও খোলা রেখেছি৷ তাঁর কথায়, ত্রিপুরা সরকার যে কোন সময় আলোচনায় প্রস্তুত৷ তাঁর আর্জি, ত্রিপুরার উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে আসুুন আমরা সকলে মিলে জনজীবনে স্বাভাবিক পরিবেশ অক্ষুন্ন রাখি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top