
নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.) : ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সোনা জয়ের পর থেকে খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু। তবে এবার ঘুরে দাঁড়ানোর জন্য বুধবার থেকে শুরু হচ্ছে। নিজের পদক ধরে রাখতে চাইছেন সিন্ধু। গত আগস্টে সুইজারল্যান্ডের বাসেলে বিডব্লুএফ ওয়ার্ল্ড ট্যুর জয় করেন। কিন্তু তার পর থেকে পুরোপুরি ফর্মের ধারে কাছে ছিলেন না তিনি। অলিম্পিকের রুপো জয়ী ভারতীয় তারকা শাটলার জুলাইয়ে ইন্দোনেশিয়া ওপেন সুপার ৭৫০-র ফাইনালে পৌঁছেছিলেন। এ ছাড়া কোরিয়া ওপেন ও চায়না ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছিলেন তিনি। তার পর চায়না ওপেন সুপার ১০০০, ডেনমার্ক ওপেন সুপার ৭৫০ ও হংকং ওপেন সুপার ৫০০-এ দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছিলেন। ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন তিনি।
বিডব্লুএফ-এর সেরা আট জন গুয়াংঝৌ ব়্যাঙ্কিং কোয়ালিফায়ারে ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে যাবেন।
এবার সিন্ধু রয়েছেন গ্রুপ এ-তে চিনের চেন ইউ ফেই ও হে বিং জিয়াও, জাপানের আকানে ইয়ামাগুচির সঙ্গে। গ্রুপ বি-তে রয়েছেন, তাইওয়ানের তাই জু ইং, থাইল্যান্ডের রাচানক এন্তানন ও বুসানান অংবারুংফান এবং জাপানের নোজোমি ওকুহারা।


















