News Flash

  • Home
  • Uncategorized
  • মুসলিমরা ভারতীয় নাগরিক, তাঁদের প্রতি কোনও বৈষম্য নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
Image

মুসলিমরা ভারতীয় নাগরিক, তাঁদের প্রতি কোনও বৈষম্য নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): লোকসভায় অনায়াসেই পাশ হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) ২০১৯| এবার অগ্নি পরীক্ষা রাজ্যসভায়| বুধবার দুপুর বারোটা নাগাদ রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| এদিন রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘পাকিস্তান এবং বর্তমানে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের জনসংখ্যার প্রায় ২০ শতাংশ হ্রাস পেয়েছে| তাঁদের হয়তো খুন করা হয়েছে অথবা ভয়ে ভারতে এসে তাঁরা আশ্রয় নিয়েছেন|’ স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, ‘নাগরিকত্ব সংশোধনী বিলকে ভারতীয় মুসলিম বিরোধী বলে ভুল তথ্য ছড়ানো হচ্ছে| আমি জানতে চাই এই বিল কীভাবে ভারতীয় মুসলিমদের সঙ্গে সম্পর্কিত? তাঁরা ভারতীয় নাগরিক এবং সর্বদা ভারতীয় নাগরিকই থাকবেন, তাঁদের প্রতি কোনও বৈষম্য নয়|’

ভারতীয় মুসলিমদের আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘এই বিল নিয়ে ভয় পাওয়ার কোনও দরকার নেই ভারতীয় মুসলিমদের| আপনাদের কেউ ভয় দেখানোর চেষ্টা করলেও, ভয় পাবেন না| সংবিধান অনুযায়ী কাজ করছে নরেন্দ্র মোদী সরকার, সংখ্যালঘুরা সম্পূর্ণরূপে সুরক্ষা পাবেন|’ স্বরাষ্ট্রমন্ত্রী এদিন আরও বলেছেন, ‘১৯৮৫ সালে অসম চুক্তি হয়েছিল| রাজ্যের স্বদেশী সংস্কৃতিকে রক্ষার জন্য ৬ নম্বর ধারায় বিধান রয়েছে| আমি আশ্বস্ত করতে চাই, ৬ নম্বর ধারা তত্ত্বাবধানের জন্য কমিটির মাধ্যমে অসমের অধিকার রক্ষা করবে এনডিএ সরকার| সমস্ত অসম ছাত্র ইউনিয়ন এই কমিটির অংশ| এই বিল মিজোরামে প্রযোজ্য হবে না| গোটা বিশ্বের মুসলিম অভিবাসীদের নাগরিকত্ব দিতে পারবে না ভারত| নিপীড়িত সংখ্যালঘুদের কথা মাথায় রেখেই এই বিল|’

অন্যদিকে, নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)-এর তীব্র বিরোধিতা করে কংগ্রেস সাংসদ আনন্দ শর্মা বলেছেন, ‘নাগরিকত্ব সংশোধনী বিল ভারতীয় সংবিধানের উপর হামলা, ভারতীয় প্রজাতন্ত্রের উপর আক্রমণ| এই বিল ভারতের আত্মাকে আঘাত করে| আমাদের সংবিধান ও গণতন্ত্রের পরিপন্থী| নৈতিকতার পরীক্ষাতেও ব্যর্থ|’ সিএবি-র বিরোধিতা করে কংগ্রেস সাংসদ আনন্দ শর্মা আরও বলেছেন, ‘আমাদের ধর্ম অনুযায়ী, আমরা পুনর্জন্মে বিশ্বাস করি এবং আমাদের পূর্বপুরুষদের সঙ্গে দেখা করি| সুতরাং যদি সর্দার প্যাটেল মোজীজীর সঙ্গে দেখা করেন তিনি ক্ষুব্ধ হবেন, গান্ধীজী অবশ্যই ক্ষুব্ধ হবেন, প্যাটেলও ভীষণ ক্ষুব্ধ হবেন|

লোকসভার মতোই রাজ্যসভাতেও নাগরিকত্ব সংশোধনী বিলকে সমর্থনের আশ্বাস দিয়েছে জনতা দল ইউনাইটেড (জেডিইউ)| জেডিইউ সাংসদ আর সি পি সিং জানিয়েছেন, ‘আমরা এই বিলকে সমর্থন করব| বিলটি খুবই স্পষ্ট, এই বিল অনুযায়ী আমাদের প্রতিবেশী দেশের নিপীড়িত সংখ্যালঘুরা নাগরিকত্ব পাবেন, তবে ভারতীয় মুসলিম ভাইয়ের নিয়ে যাবতীয় আলোচনা চলছে|’ নাগরিকত্ব সংশোধনী বিলকে প্রত্যাহারের দাবি জানিয়ে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির সাংসদ ডা. কে কেশব রাও বলেছেন, ‘এই বিল প্রত্যাহার করা উচিত|’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top