News Flash

  • Home
  • Uncategorized
  • ‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ রাজ্যে সপ্তাহব্যাপী আন্দোলন কর্মসূচী ঘোষণা সিপিএমের
Image

‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ রাজ্যে সপ্তাহব্যাপী আন্দোলন কর্মসূচী ঘোষণা সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ রাজ্য সরকারের বিরুদ্ধে জনবিরোধী নীতির অভিযোগ এনে টানা আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে সিপিএম৷ দলের রাজ্য কমিটির বৈঠকে এই রূপরেখা স্থির করেছেন দলীয় নেতারা৷ মূলত, ত্রিপুরায় ‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ সপ্তাহব্যাপী এই আন্দোলনের ঘোষণা করা হয়েছে বলে দাবি করেছেন সিপিএম-এর ত্রিপুরা রাজ্য সম্পাদক গৌতম দাশ৷


এ-বিষয়ে তিনি বলেন, আগামী ১৮ থেকে ২৪ ডিসেম্বর রাজ্যে সপ্তাহব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিচালনায় গোটা দেশ এবং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পরিচালনায় রাজ্য হাঁপিয়ে উঠেছে৷ এর বিরুদ্ধে গর্জে উঠবে সিপিএম৷


সোমবার সাংবাদিক সম্মেলনে গৌতম দাস জানিয়েছেন, রবিবার রাজ্য কমিটির একদিনের বৈঠক বসেছিল৷ বৈঠকে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে৷ তিনি বলেন, রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর মানুষ কাজ হারাচ্ছেন৷ নতুন কাজ সৃষ্টি হচ্ছে না৷ বরং কেন্দ্রের অনুসরণে বিভিন্ন ক্ষেত্রে বেসরকারীকরণের দিকে এগোচ্ছে রাজ্য৷ শিক্ষাকেও বাদ দিচ্ছে না বিজেপি-আইপিএফটি জোট সরকার৷ তাই, ত্রিপুরার মানুষের এখন নাভিশ্বাস উঠে গেছে৷ তাঁর দাবি, সরকার-বিরোধী মানসিকতা ইতিমধ্যেই তৈরি হতে শুরু করেছে৷


গৌতম দাস অভিযোগ করেন, ২০ মাসে ত্রিপুরায় এমজিএনরেগা এবং টুয়েপ প্রকল্পে শ্রমদিবস বরাদ্দে রাজ্য সরকার চরম ব্যর্থতার নজির স্থাপন করেছে৷ ফলে, মানুষের আয় দিন দিন কমছে৷ তাঁর দাবি, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণেও রাজ্য সরকার কোনও লাগাম টানতে পারছে না৷ উপরন্তু অর্থনৈতিক সংকটের কারণে রাজ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে৷


এদিন তিনি ত্রিপুরার আইন-শৃঙ্খলা নিয়েও প্রশ্ণ তুলেছেন তিনি৷ গৌতমবাবুর অভিযোগ, ত্রিপুরায় এখন থানাগুলি বিভিন্ন অপরাধের ঘটনায় এফআইআর নিতে অস্বীকার করে৷ শুধু তা-ই নয়, রাজনৈতিক প্রভাবে পুলিশ নিজেদের দায়িত্ব পালন করতে পারছে না৷ তাঁর দাবি, জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুসারে ত্রিপুরা অপরাধের তালিকায় শীর্ষস্থানে রয়েছে৷ কারণ, রাজনৈতিক সন্ত্রাস ক্রমাগত ত্রিপুরাকে ক্ষতবিক্ষত করছে৷


এদিকে, নাগরিকত্ব সংশোধনী বিল-এর বিরোধিতা করেছেন সিপিএম রাজ্য সম্পাদক৷ একই সাথে এনআরসি-র বিরোধিতায়ও তিনি সরব হয়েছেন৷ তবে নাগরিকত্ব সংশোধনী বিল-এর বিরোধিতায় বনধকে তিনি সমর্থন করেন না বলে তিনি জানিয়েছেন৷ কারণ, এ-ধরনের বনধ রাজ্যকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top