News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর জেলায় তেল মাফিয়াদের দৌরাত্ম্য, পাচারকালে ব্যারেল ভর্তি ডিজেল সহ আটক এক
Image

উত্তর জেলায় তেল মাফিয়াদের দৌরাত্ম্য, পাচারকালে ব্যারেল ভর্তি ডিজেল সহ আটক এক

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৭ ডিসেম্বর৷৷ রাজ্যে তেল মাফিয়াদের দৌরাত্ম্য ক্রমেই বেড়ে চলেছে, আর এই মাফিয়াদের দৌরাত্ব ঠেকাতে প্রায়শই অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ৷অভিযানে নেমে সাফল্যও কম-বেশি অর্জন করছে রাজ্য পুলিশ৷ অবশ্য অনেক সময় প্রণামীর বিনিময়ে এই ধরনের অবৈধ গাড়িগুলি আটক করেও ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে থাকে পুলিশের বিরুদ্ধে৷ আর এর ফলেই পুনরায় বুক চিতিয়ে অবৈধ তেলের ব্যবসা চালিয়ে যেতে সক্ষম হয় তেল মাফিয়ারা৷


প্রসঙ্গত উল্লেখ্য ধর্মনগর থেকে অবৈধভাবে ডিজেল নিয়ে কমলপুর যাবার পথে একটি বোলেরো পিকআপ গাড়িকে আটক করে ঊনকোটি জেলার ফটিকরায় থানার পুলিশ৷ পুলিশ জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে ফটিকরায়ের তারাপুর এলাকা থেকে একটি বলেরো পিকআপ গাড়ি আটক করে পুলিশ৷গাড়ীতে থাকা ৮০০ লিটার ডিজেলের বৈধ কোন কাগজপত্র না দেখানোর কারণে চালক সমেত ডিজেল বোঝাই গাড়িকে থানায় নিয়ে আসা হয়৷ আটককৃত ডিজেলের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৮ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে৷ এ বিষয়ে একটি মামলাও হাতে নেওয়া হয়েছে৷


অবৈধভাবে তেল পাচারের সময় চুনোপুঁটিদের পুলিশ জালে তুললেও পুলিশের জালে এখনো অধরা রাঘব বোয়াল তেলমাফিয়ারা৷আর এই রাঘববোয়ালদের দৌলতেই এখনো পর্যন্ত অবৈধভাবে তেলের রমরমা ব্যবসা চলছে ফটিকরায় কুমারঘাট সহ রাজ্যের বিভিন্ন জায়গায়৷চুনোপুঁটি তেল মাফিয়াদের পেছনে ছুটার পাপাপাশি পুলিশ যদি রাঘববোয়ালদের ধরার চেষ্টা করতো তাহলে হয়তো অবৈধভাবে তেলের ব্যবসা কিছুটা বন্ধ হতো রাজ্যে এমনটাই মনে করছেন সচেতন মহল৷তাছাড়া পাশ্ববর্তী রাজ্য অসম থেকে কদমতলা চুরাইবাড়ি সীমান্ত হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে অবৈধ ভাবে পুলিশকে ম্যানেজ করে জ্বালানি তেল প্রবেশ করারও অভিযোগ রয়েছে৷সুতরাং সীমান্ত এলাকায় নজরদারি যেন সঠিকভাবে চালায় পুলিশ সেই ব্যাপারেও জোরালো দাবি উঠছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top