News Flash

  • Home
  • Uncategorized
  • ৯৬১টি বিদ্যালয় বন্ধ করার সরকারী সিদ্ধান্তের প্রতিবাদে এনএসইউআই’র গণবস্থান
Image

৯৬১টি বিদ্যালয় বন্ধ করার সরকারী সিদ্ধান্তের প্রতিবাদে এনএসইউআই’র গণবস্থান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর ৷৷ রাজ্যের ৯৬১টি সরকারি সুকল বন্ধ করে দেবার সিদ্ধান্তের প্রতিবাদ এবং ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকায় একটি কেন্দ্রীয় বিশ্ব বিদ্যালয় স্থাপন সহ ৯ দফা দাবিতে শনিবার ওরিয়েন্ট চৌমুহনিতে ৪ ঘণ্টার গণ-অবস্থান সংগঠিত করেছে ছাত্র সংগঠন এনএসইউআই৷ ৪ ঘণ্টার গণ-অবস্থান পালন করল এনএসইউআই৷


রাজ্য সরকারের শিক্ষা সংকোচন নীতির প্রতিবাদ সহ অন্যান্য দাবিতে এই গণ-অবস্থানের ডাক দেওয়া হয়৷ গণ-অবস্থান স্থলে বক্তব্য রাখতে গিয়ে এনএসইউআই’র রাজ্য সভাপতি রাকেশ দাস বলেন, রাজ্য সরকার ৯৬১টি সুকল বন্ধ করে দিয়েছে৷ এই সুকলগুলি অবিলম্বে চালু করার দাবি জানিয়েছেন তিনি৷ ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকায় অবিলম্বে একটি কেন্দ্রীয় বিশ্ব বিদ্যালয় স্থাপনেরও দাবি জানিয়েছেন তিনি৷ কলেজগুলিতে গত ২ বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে আছে৷


অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করার দাবি জানিয়েছে এনএসইউআই৷ শিক্ষা দপ্তরের তুঘলকি সার্কুলার বন্ধ এবং গেরুয়াকরণ বন্ধ করার জোরালে দাবি জানিয়েছেন এনএসইউআই সভাপতি৷ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে ভাইস চেন্সেলর নিয়োগ করার জন্যও গণ-অবস্থান থেকে দাবি জানানো হয়েছে৷ শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি মুক্ত করতে দুর্নীতিদের পরায়নদের অন্যত্র সরিয়ে দেবার জন্যও গণ-অবস্থান থেকে জোরালো দাবি উঠেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top