News Flash

  • Home
  • Uncategorized
  • ভূমিকম্প প্রবণ এলাকা-৫-এ অবস্থান ত্রিপুরার, বিপর্যয় মোকাবিলায় সকলকে প্রস্তুত থাকতে বললেন রাজস্বমন্ত্রী
Image

ভূমিকম্প প্রবণ এলাকা-৫-এ অবস্থান ত্রিপুরার, বিপর্যয় মোকাবিলায় সকলকে প্রস্তুত থাকতে বললেন রাজস্বমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ভূমিকম্প প্রবণ এলাকা-৫-এর মধ্যে অবস্থান ত্রিপুরার৷ তাই বিপর্যয় মোকাবিলায় সকলকে সর্বদা প্রস্তুত থাকতে হবে৷ আজ শুক্রবার এ-কথা বলেছেন ত্রিপুরা সরকারের ভূমি ও রাজস্ব দফতরের মন্ত্রী নরেন্দ্রচন্দ্র দেববর্মা৷ অরুন্ধতীনগরে অবস্থিত মনোরঞ্জন দেববর্মা স্মৃতি পুলিশ প্যারেড গ্রাউন্ডে ৫৭-তম নিখিল ভারত অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনীর প্রতিষ্ঠা দিবস-২০১৯ উদযাপন উপলক্ষ্যে যৌথ বাহিনীর প্যারেড ও মহড়া অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভূমি ও রাজস্বমন্ত্রী নরেন্দ্রচন্দ্র দেববর্মা৷ অনুষ্ঠানে তিনি এভাবেই সকলকে সতর্ক করেছেন৷


অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত প্যারেডে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, গৃহরক্ষী বাহিনী, অসামরিক প্রতিরক্ষা বাহিনী এবং চারটি ব্যান্ড বাহিনী অংশগ্রহণ করেছে৷ অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি তথা ভূমি ও রাজস্বমন্ত্রী নরেন্দ্রচন্দ্র দেববর্মা কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন৷ অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, আমাদের দেশে এই বাহিনীগুলি যুদ্ধকালীন পরিস্থিতিতে গড়ে তোলা হয়েছিল৷ পরবর্তী সময়ে সুচারু পরিচালনার মাধ্যমে এই বাহিনীগুলিকে জাতীয় ক্ষেত্রে আরও সুসংহত ও পরিশীলিত করা হয়েছে৷ গৃহরক্ষী বাহিনীর সদস্যরা দেশমাতৃকার সুরক্ষায় ও উত্তর পূর্বাঞ্চল এবং ত্রিপুরা রাজ্যে সন্ত্রাসবাদ দমনে বিশেষ ভূমিকা নিয়েছেন৷


তিনি বলেন, সমগ্র বিশ্বের আবহাওয়ার দ্রুত পরিবর্তন হচ্ছে৷ বিভিন্ন জায়গা প্রাকৃতিক দুযর্োগের কবলে পড়ছে৷ আমাদের দেশও এ-থেকে ভিন্ন নয়৷ প্রায়শই আমাদের দেশকে বিভিন্ন প্রাকৃতিক দুযর্োগের সুম্মুখীন হতে হচ্ছে৷ এক্ষেত্রে অসামরিক প্রতিরক্ষা বাহিনীর গুরুত্ব অসীম৷ তিনি বলেন, ত্রিপুরা রাজ্য ভূমিকম্প প্রবণ এলাকা-৫-এর মধ্যে রয়েছে৷ যে-কোনও সময় বড় বিপর্যয় ঘটতে পারে৷ সেদিক দিয়ে বিচার করে রাজ্য সরকার বিপর্যয় মোকাবিলার পরিকাঠামো গ্রামীণস্তর পর্যন্ত নিয়ে গেছে৷ বিপর্যয় মোকাবিলায় প্রশিক্ষণের পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম বণ্টন করা হচ্ছে৷
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করতে গিয়ে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক রাজীব সিং বলেন, গৃহরক্ষী বাহিনী ও অসামরিক প্রতিরক্ষা বাহিনী প্রতিষ্ঠা করা হয়েছিল যথাক্রমে প্রশাসনকে আইন-শৃঙ্খলা বজায় রক্ষার ক্ষেত্রে সহায়তা করা এবং প্রাকৃতিক দুযর্োগ মোকাবিলার জন্য৷ এই দুই বাহিনীর মূলমন্ত্র হচ্ছে নিষ্কাম সেবা৷


অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে আইজিপি (ক্রাইম) পুণীত রস্তোগী, আইজিপি (ট্রেনিং অ্যান্ড হোমগার্ড) উত্তমকুমার মজুমদার, অসামরিক প্রতিরক্ষা দফতরের অধিকর্তা একে ভট্টাচার্য-সহ পুলিশ বাহিনীর পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠানে কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলগুলির মধ্যে প্রথম হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে অসামরিক প্রতিরক্ষা বাহিনী ও ১ নম্বর হোমগার্ড বাহিনী৷ এছাড়া অনুষ্ঠানে রাজ্যে অসামরিক প্রতিরক্ষা বাহিনীর বেসিক কোর্স ট্রেনিং-এ সর্বশ্রেষ্ঠ সফলতার জন্য একতা দেবকে শংসাপত্র প্রদান করা হয়েছে৷ এদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমি ও রাজস্বমন্ত্রী নরেন্দ্রচন্দ্র দেববর্মা৷


অনুষ্ঠানে এই দিবস উদযাপন উপলক্ষ্যে যৌথ বাহিনীর প্রতি রাজ্যপাল রমেশ বৈস ও মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের শুভেচ্ছাবার্তা পাঠ করা হয়েছে৷ অনুষ্ঠান শেষে রাজ্য অসামরিক প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বিপর্যয় মোকাবিলা সম্পর্কিত মহড়াও অনুষ্ঠিত হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top