News Flash

Image

ফটিকরায়ে যুবতী আত্মঘাতী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ উনকোটি জেলার ফটিকরায় থানা এলাকার গকুলনগরে বুধবার এক যুবকের আত্মহত্যার ঘটনা রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার রাতে এই থানা এলাকার রাজনগর গ্রাম থেকে আরেক যুবতীর আত্মহত্যার ঘটনা সামনে এলো৷


রাজনগর গ্রাম পঞ্চায়েতের সাসিন্দা পেশায় শিক্ষক অরুণ মালাকারের কলেজে পাঠরতা কুড়ি বর্ষীয়া কন্যা অনন্যা মালাকার বৃহস্পতিবার রাতে বাড়িতে একা ছিল৷রাত এগারোটা নাগাদ অনন্যার বাবা বাড়িতে এসে অনন্যার পড়ার ঘরে মেয়েকে ফাঁসিতে ঝুলে থাকতে দেখেন৷ এই ঘটনা প্রত্যক্ষ করে হতভম্ব হয়ে যান মেয়েটির বাবা৷ উনার চিৎকারে আশেপাশের লোকেরা ছুটে আসে এবং ঘটনাটি প্রত্যক্ষ করে ৷ সাথে সাথে খবর দেওয়া হয় ফটিকরায় থানায়, ছুটে আসে পুলিশ৷


তারা এসে মেয়েটিকে প্রথমে ফটিকরায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এবং তাকে নিয়ে যাওয়া হয় ফটিকরায় হাসপাতালের মর্গে৷ শুক্রবার ময়নাতদন্ত শেষে দেহ তুলে দেওয়া হয় পরিবারের লোকজনদের হাতে৷ মৃতদেহের কাছ থেকে একটি এন্ড্রয়েড ফোন উদ্ধার করতে পেরেছে পুলিশ, সেই ফোন থেকে সমস্ত কল রেকর্ড চেক করা হচ্ছে বলে জানান ফটিকরায় থানা আধিকারিক বিভাস রঞ্জন দাস৷


তবে কি কারণে যুবতি এই আত্মহত্যার পথ বেছে নিলো সে বিষয়ে এখনই স্পষ্ট কিছু বলতে নারাজ পুলিশ৷ ধারণা করা হচ্ছে প্রণয় সংক্রান্ত ঘটনার জেরেই এই আত্মহত্যা৷ উল্লেখ কিছুদিন আগেই একটি জটিল রোগে আক্রান্ত হয়ে মেয়েটির মা মারা যান, মেয়েটির একটি ছোট ভাই রয়েছে সে বর্তমানে বহিঃরাজ্যে পাঠরত৷ কিছুদিন আগে স্ত্রী এবং বর্তমানে মেয়েকে হারিয়ে সমপূর্ণরুপে ভেঙে পড়েছেন অরুন মালাকার৷ ঘটনাকে কেন্দ্র করে রাজনগর এলাকার শোকের ছায়া নেমে এসেছে৷ পাশাপাশি একই থানা এলাকায় পাশাপাশি দুই গ্রামে পর পর দু’দিনের দুটি আত্মহত্যার ঘটনায় সংশ্লিষ্ট এলকায় চাঞ্চল্য বিরাজ করছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top