News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষা নেওয়া উচিত ইউপি ও দিল্লি পুলিশের, যোগী সরকারকে খোঁচা মায়াবাতীর
Image

শিক্ষা নেওয়া উচিত ইউপি ও দিল্লি পুলিশের, যোগী সরকারকে খোঁচা মায়াবাতীর

লখনউ, ৬ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশ ও দিল্লি পুলিশকে খোঁচা দিয়ে তেলেঙ্গানা পুলিশের ভূয়শী প্রশংসা করলেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র সুপ্রিমো মায়াবাতী| হায়দরাবাদে তরুণী পশু চিকিত্সককে গণধর্ষণ-খুনের ঘটনায় অভিযুক্ত ৪ জনকে এনকাউন্টারে খতম প্রসঙ্গে মায়াবতী বলেছেন, ‘উত্তর প্রদেশ ও দিল্লি পুলিশের উচিত হায়দরাবাদ পুলিশকে দেখে উত্সাহিত হওয়া|’ শুক্রবার ভোররাতে পুলিশি হেফাজত থেকে পালানোর সময় হায়দরাবাদ পুলিশের গুলিতে খতম হয়েছে তরুণী পশু চিকিত্সককে গণধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত ৪ জন|

এনকাউন্টারে ৪ জন ‘অপরাধীকে’ খতম করায় হায়দরাবাদ পুলিশের ভূয়শী প্রশংসা করেছেন মায়াবাতী| একইসঙ্গে উত্তর প্রদেশ পুলিশ, যোগী আদিত্যনাথ সরকার এবং দিল্লি পুলিশকেও খোঁচা দিয়েছেন মায়াবতী| মায়াবাতীর কথায়, ‘উত্তর প্রদেশে মহিলাদের প্রতি অপরাধ বেড়েই চলেছে, কিন্তু রাজ্য সরকার ঘুমিয়ে আছে| উত্তর প্রদেশ পুলিশ এবং দিল্লি পুলিশের উচিত হায়দরাবাদ পুলিশকে দেখে উত্সাহিত হওয়া, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল, এখানে অপরাধীদের সঙ্গে অতিথির মতো ব্যবহার করা হয়, উত্তর প্রদেশে এখন জঙ্গলরাজ চলছে|’

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top