News Flash

  • Home
  • Uncategorized
  • বিয়ে হয়ে গেল সৃজিত-মিথিলার
Image

বিয়ে হয়ে গেল সৃজিত-মিথিলার

কলকাতা, ৬ ডিসেম্বর (হি.স.) : বিয়ে হয়ে গেল ভারতীয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং বাংলাদেশের অভিনেত্রী রাফিয়ার রশিদ মিথিলার।  শুক্রবার রেজিস্ট্রি ম্যারেজ সেরে নিলেন দুই তারকা। এদিন দক্ষিণ কলকাতায় সৃজিতের ফ্ল্যাটেই হয়েছিল বিয়ের  আয়োজন।  মিথিলার পরিবারের সঙ্গে হাজির ছিল তার মেয়ে আইরাও।

গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। টলিপাড়ায় কান পাতলেই ভেসে আসছিল ফিসফিস। এবার নাকি বাংলাদেশের অভিনেত্রী মিথিলার সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন এই টলি পরিচালক। অবশেষে অবসান হল সব জল্পনার। ৬ ডিসেম্বর শুক্রবারই রেজিস্ট্রি ম্যারেজ সেরে নিলেন দুই তারকা। সন্ধ্যায় হয়েছে বিয়ে ।  জানা গিয়েছে, সৃজিত-মিথিলার রেজিস্ট্রি ম্যারেজের অনুষ্ঠানের আয়োজন একেবারেই ঘরোয়া। এদিন দক্ষিণ কলকাতায় সৃজিতের ফ্ল্যাটেই হয়েছিল বিয়ের  আয়োজন। এদিনের অনুষ্ঠানে মিথিলার পরিবারের সঙ্গে হাজির ছিল তার মেয়ে আইরাও।

ইতিমধ্যেই ইনস্টাগ্রামে সৃজিতের সঙ্গে ছবি শেয়ার করেছেন গায়ক অনুপম রায়। নস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়েছে তিনি লিখেছেন, “সৃজিতদার জীবনে বসন্ত এসে গেছে। অভিনন্দন কমরেড।”

জানা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারি বা মার্চ মাসে বিরাট পার্টির আয়োজন করবেন সৃজিত মুখোপাধ্যায়। নিঃসন্দেহে সেখানে হাজির থাকবেন টলিপাড়ার প্রায় সব তারকাই।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top