News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলার টাকা ছিনতাইয়ের চেষ্টা, দুই যুবককে গণধোলাই
Image

মহিলার টাকা ছিনতাইয়ের চেষ্টা, দুই যুবককে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ প্রকাশ্যে দিবালোকে মহিলার কাছ থেকে টাকা ছিনতাই করে পালানোর সময় দুই যুবককে আটক করা হয়েছে৷ আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে সাধারণ জনগণ ৷ ধর্মনগর থানার পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার এটিএম থেকে টাকা তুলে ওই মহিলা রাস্তা দিয়ে যাওয়ার সময় দুই ছিনতাইবাজ তার কাছ থেকে টাকা ছিনতাই করে পালানোর চেষ্টা করেন৷ কিন্তু, স্থানীয় জনগণ তাদের আটক করে গণধোলাই দেন৷


পুলিশ জানিয়েছে, পানিসাগর একনং টিলার বাসিন্দা অর্চনা রানি দাস আজ ধর্মনগরে বিয়ের কেনাকাটা করতে আসেন৷ স্থানীয় সেন্ট্রাল রোডস্থিত এসবিআইয়ের এটিএম থেকে তিনি ৯ হাজার টাকা তুলেন৷ এটিএম থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় তার কাছ থেকে টাকা ছিনতাই করে ছিনতাইবাজরা এমএল০৫- বি-৮১১৮নম্বরের গাড়িতে করে পালানোর চেষ্টা করেন ৷ তখন ওই মহিলা চিৎকার করে দৌড়ে গিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন৷ মহিলার চিৎকার শুনে স্থানীয় জনগণ ছুটে আসেন এবং গাড়িতে থাকা দুই ছিনতাইবাজকে আটক করে গণধোলাই দেন ৷


পুলিশ জানিয়েছে, অসমের শিলচরের বাসিন্দা ময়না মিয়া লস্কর(৩৬) ও ধর্মনগর রাজবাড়ি এলাকার বাসিন্দা চিন্ময় ঘোষকে গণধোলাইয়ের পর স্থানীয় জনগণ পুলিশের হাতে তুলে দিয়েছে৷ ধৃত দুই যুবককে আজ আদালতে পেশ করা হলে বিচারক তাদের জেল হাজতে পাঠান ৷ ওই ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় ধর্মনগরজুড়ে রীতিমতো আতঙ্ক দেখা দিয়েছে৷ এদিকে, এটিএমগুলিতে নিরাপত্তা রক্ষী না থাকার কারণে গ্রাহকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top