News Flash

  • Home
  • Uncategorized
  • সিএবি-র বর্তমান প্রস্তাবের বিপক্ষে বিএসপি, সংসদীয় কমিটিতে পাঠানোর আর্জি মায়াবতীর
Image

সিএবি-র বর্তমান প্রস্তাবের বিপক্ষে বিএসপি, সংসদীয় কমিটিতে পাঠানোর আর্জি মায়াবতীর

লখনউ, ৫ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ছাড়পত্র পেয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)| আপাতত সংসদে পেশ হওয়ার অপেক্ষায় নাগরিকত্ব সংশোধনী বিল| কিন্তু, নাগরিকত্ব সংশোধনী বিলের বর্তমান গঠনের বিপক্ষে বহুজন সমাজ পার্টি (বিএসপি)| বৃহস্পতিবার বিএসপি সুপ্রিমো মায়াবতী জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী বিলের বিভিন্ন দিকগুলি পুনর্বিবেচনা করা উচিত সরকারের এবং সংসদীয় কমিটিতে পাঠানো উচিত|

নাগরিকত্ব সংশোধনী বিলে বলা হয়েছে, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, জৈন, পার্সি, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মবলম্বী মানুষ, যাঁরা ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে এ দেশে শরণার্থী হিসেবে রয়েছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে| ভিত্তিবর্ষ ধরা হয় ৩১ ডিসেম্বর, ২০১৪| অর্থাত্ ওই দিনের আগে যাঁরা ভারতে এসেছেন, তাঁরাই নাগরিকত্ব পাবেন| কিন্তু, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা মুসলিমরা নাগরিকত্ব পাবেন না| নাগরিকত্ব সংশোধনী বিলের বর্তমান এই প্রস্তাবেরই বিপক্ষেই মায়াবতীর বহুজন সমাজ পার্টি (বিএসপি)| কেন্দ্রীয় সরকারের কাছে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top