News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশে ট্রাক ও বাসের সংঘর্ষে মৃত্যু ৯ জনের, আহত কমপক্ষে ২৩ জন
Image

মধ্যপ্রদেশে ট্রাক ও বাসের সংঘর্ষে মৃত্যু ৯ জনের, আহত কমপক্ষে ২৩ জন

রেওয়া (মধ্যপ্রদেশ), ৫ ডিসেম্বর (হি.স.): বাস চালকের গাফিলতি কেড়ে নিল ৯ জনের প্রাণ| মধ্যপ্রদেশের রেওয়া জেলায় যাত্রীবোঝাই বাস ও ট্রাকের সংঘর্ষে অকালেই প্রাণ হারালেন ৯ জন যাত্রী| এছাড়াও কমপক্ষে ২৩ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন| বৃহস্পতিবার সকাল ৬.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে রেওয়া শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে, গুধ রোডের কাছে|

রেওয়া পুলিশ সুপার (এসপি) আবিদ খান জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে সিধি জেলা থেকে যাত্রীবোঝাই একটি বাস রেওয়া অভিমুখে যাচ্ছিল| সকাল তখন ৬.৩০ মিনিট হবে, গুধ রোডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে যাত্রীবোঝাই বাসটি| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জন যাত্রীর, এছাড়াও কমপক্ষে ২৭ জন যাত্রীকে উদ্ধার করে রেওয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়| হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরও ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা| বাকি ২৩ জন জেলা হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন| রেওয়া, পুলিশ কমিশনার অশোক ভার্গব জানিয়েছেন, বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছে ৯ জনের| কমবেশি আহত হয়েছেন ২৩ জন যাত্রী| মৃতদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে|

ভয়াবহ দুর্ঘটনায় ৯ জনের অকাল মৃত্যুতে গভীর দুঃখপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ| মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত দুঃখপ্রকাশ করে কমল নাথ লিখেছেন, রেওয়া থেকে সিধিগামী বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দুঃখিত| মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা| আহতদের সম্ভাব্য সমস্ত ধরনের সহায়তা ও চিকিত্সা সুবিধা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top