News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা পুর নিগম ভিত্তিক লোকসংস্কৃতি উৎসব অনুষ্ঠিত
Image

আগরতলা পুর নিগম ভিত্তিক লোকসংস্কৃতি উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷ মুক্তধারা প্রেক্ষাগৃহে আগরতলা পুর নিগম এবং তথ্য ও সংস্ক’তি দপ্তরের যৌথ উদ্যোগে আজ আগরতলা পুর নিগম ভিত্তিক লোকসংস্ক’তি উৎসব-২০১৯ অনুষ্ঠিত হয়৷ আগরতলা পুর নিগমের মেয়র ড. প্রফুল্লজিৎ সিনহা অনুষ্ঠানের সূচনা করেন৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন তথ্য ও সংস্ক’তি দপ্তরের সহ অধিকর্তা বিপুল দেববর্মা৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র সমর চক্রবর্তী৷ অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র ড. প্রফুল্লজিৎ সিনহা বলেন, লোকসংস্ক’তি মানুষের ঐতিহ্যের ধারক ও বাহক৷ সাংস্ক’তিক ঐতিহ্য ও মাত’ভাষা দুটোই হচ্ছে জাতির ভিত্তি৷


এগুলিকে কেন্দ্র করেই যেকোন জাতির উন্নয়ন হয়৷ ত্রিপুরা রাজ্যে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত এক উন্নত সংস্ক’তির ধারা প্রবহমান৷ জনজাতি, বাঙালী, মণিপুরী, মুসলিম প্রভ’তি অংশের মানুষের লোকসংস্ক’তি মিলিয়ে আমাদের রাজ্যে মিশ্র সংস্ক’তি গড়ে উঠেছে৷ আগরতলা পুর নিগমের মিউনিসিপ্যাল কমিশনার ড. শৈলেশ কুমার যাদব বলেন, লোকসংস্ক’তি হচ্ছে যেকোন মানব সভ্যতার এক মৌলিক ভিত৷ যেকোন ধর্মের বা জাতির শিকড়ই হচ্ছে তার নিজ নিজ সংস্ক’তি৷

এই ছোট রাজ্য ত্রিপুরায় সংস্ক’তির প্রসার খুবই বেশী৷ ত্রিপুরায় ১৯টি জনজাতি গোষ্ঠী এবং বাঙালীদের চিরাচরিত সংস্ক’তি দেশ ও দেশের বাইরে সুুনাম অর্জন করেছে৷ লোকসংস্ক’তি উৎসবের মূল উদ্দেশ্যেই হচ্ছে লোকসংস্ক’তিকে আরও সমৃদ্ধ করে তোলা এবং ছোট থেকে বড় সকল ধরণের শিল্পীদের মধ্যে উৎসাহ বাড়িয়ে বিশ্বের মধ্যে খ্যাতি অর্জন করা৷ এছাড়া বিশিষ্ট সংগীত শিল্পী অমর ঘোষ এবং আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র সমর চক্রবর্তীও আলোচনা করেন৷


অনুষ্ঠানে আড়ালিয়া লোক র’ন শাখার শিল্পীরা কাওয়ালী পরিবেশন করেন৷ এছাড়া তথ্য ও সংস্ক’তি দপ্তরের শিল্পীগণ এবং বিভিন্ন সাংস্ক’তিক সংস্থার শিল্পীরা গাজন নৃত্য, পালা কীর্ত্তন, মণিপুরী নৃত্য, গড়িয়া নৃত্য, ধামাইল নৃত্য, লোকগান, লোকনৃত্য এবং একক সংগীত পরিবেশন করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top