News Flash

  • Home
  • Uncategorized
  • সাময়িক রদ করা হয়েছে রাজ্যের ২০টি ঔষধের দোকানের লাইসেন্স
Image

সাময়িক রদ করা হয়েছে রাজ্যের ২০টি ঔষধের দোকানের লাইসেন্স

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷ ড্রাগস এণ্ড কসমেটিক রুল-১৯৪৫ ভঙ্গ করার দরুন রাজ্যের বিভিন্ন জেলার মোট ২০টি ঔষধের দোকানের লাইসেন্স সাময়িক রদ করা হয়েছে৷


ডেপুটি ড্রাগস কন্ট্রোলার এর কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ি বাজারের নীলিমা মেডিকেল হল, বিশালগড় হাসপাতাল সংলগ সুুপ্রভাত মেডিকেল হল, খোয়াই হাসপাতাল সংলগ সতী মেডিকেল হল, মেলারমাঠের সিন্ধ ড্রাগস এবং সার্জিক্যালস, উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরের উবাতী মেডিকেল হল ৫ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে৷


একই কারণে আগামী ১৬ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বণিক্য চৌমুহনীর নিরাময় মেডিকেল হল, দক্ষিণ ত্রিপুরার বড়পাথরীর সত্যনারায়ণ মেডিকেল হল, নিহারনগরের দে মেডিকেল হল, চোত্তাখলার দাস মেডিকেল হল, পশ্চিম ত্রিপুরার মেলারমাঠের মা সার্জিক্যাল, হাঁপানিয়ার নিউ লোকনাথ মেডিকেল হল, দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারের সবিতা মেডিকেল হল, পশ্চিম ত্রিপুরার চম্পকনগরের রাম মেডিকেল হল এবং নতুননগরের সুুমন মেডিকেল হল, দক্ষিণ ত্রিপুরার কলাছড়া বাজারের শ্যাম মেডিকেল হল, উত্তর ত্রিপুরার কদমতলার প্রবীর মেডিকেল হল এবং বনমালীপুরের জগন্নাথ মেডিকেল হল৷


তাছাড়া দক্ষিণ ত্রিপুরার রাজনগরের সাহা মেডিকেল হল ও সাবমের চক্র মেডিকেল হল এবং ঊনকোটি জেলার কৈলাসহরের শিপ্রা মেডিকেল হল আগামী ১৬ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top