News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রামোন্নয়নের জন্য প্রচুর অর্থ রয়েছে, সঠিক ভাবে কাজে লাগাতে আহ্বান উপমুখ্যমন্ত্রীর
Image

গ্রামোন্নয়নের জন্য প্রচুর অর্থ রয়েছে, সঠিক ভাবে কাজে লাগাতে আহ্বান উপমুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷ গ্রামই একটি রাজ্য এবং দেশকে জগৎসভায় শ্রেষ্ঠ আসনে বসাতে পারবে৷ কারণ, গ্রামই এর মূল ভিত্তি৷ বুধবার এ-কথা বলেছেন ত্রিপুরার পঞ্চায়েত তথা উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷


আগরতলা পঞ্চায়েতরাজ ট্রেনিং ইনস্টিটিউটের কনফারেন্স হল-এ পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ ও সিপাহিজলা জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি এবং সংশ্লিষ্ট জেলা পরিষদের সদস্য-সদস্যাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার বিভিন্ন কর্মসূচি রূপায়ণের বেসিক ফাউন্ডেশন কোর্সে পাঁচদিনের প্রশিক্ষণ আজ শুরু হয়েছে৷ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজ এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ উদ্বোধনী ভাষণে তিনি বলেন, ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরায় পরিণত করতে হলে প্রথমে রাজ্যের গ্রামগুলিকে মডেল গ্রামে পরিণত করতে হবে৷


তাঁর কথায়, গ্রাম স্বরাজ ও গ্রামোন্নয়নই রাজ্যকে শ্রেষ্ঠ আসনে বসানোর মূল ভিত্তি৷ তাঁর বক্তব্য, একটি বহুতল ভবন তৈরি করতে এর পিলারগুলিকে যেমন আগে মজবুত করে তৈরি করতে হয়, তেমনি পঞ্চায়েতরাজ ব্যবস্থায় নির্বাচিত জনপ্রতিনিধিগণও ঠিক সেইরূপ পিলার৷ যাঁদের সুষ্ঠু ও নিয়ত কর্মযজ্ঞ পরিচালনার মধ্য দিয়ে গ্রাম ও গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে৷


উপমুখ্যমন্ত্রী বলেন, গ্রামস্তর থেকে রাজ্যের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল ভিত্তি হলেন নির্বাচিত জনপ্রতিনিধিগণ৷ প্রধানমন্ত্রীর গ্রাম স্বরাজের স্বপ্ণের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, গ্রামোন্নয়নের মাধ্যমে গ্রামের জনপ্রতিনিধিগণই প্রধানমন্ত্রীর এই স্বপ্ণকে সফল করতে পারেন৷ তাঁর দাবি, রাজ্যে গ্রামোন্নয়ন খাতে ব্যয় করার জন্য প্রচুর অর্থ রয়েছে৷ সেই অর্থ যথাযথভাবে কাজে লাগাতে তিনি আহ্বান জানান৷ তিনি বলেন, এখানে আয়োজিত ৫ দিনের এই প্রশিক্ষণে ত্রিস্তর পঞ্চায়েতের কাজের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে৷ এই প্রশিক্ষণ কার্যক্ষেত্রে সফল রূপায়ণ করতে এবং নিজেদের আধুনিক প্রযুক্তির সাথে সম্পৃক্ত করতেও তিনি পরামর্শ দেন৷


অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন পঞ্চায়েতরাজ ট্রেনিং ইনস্টিটিউটের উপ-অধিকর্তা জীবনকৃষ্ণ আচার্য৷ অনুষ্ঠানে বক্তব্য পেশ করেছেন পঞ্চায়েত দফতরের অধিকর্তা আরকে নোয়াতিয়া৷ পাঁচদিনব্যাপী এই প্রশিক্ষণে ই-পঞ্চায়েত ব্যবস্থা, ডিজিটাল লেনদেন, বিভিন্ন প্রকল্পের পরিকল্পনা, জেলা পরিষদের বিভিন্ন স্থায়ী কমিটি এবং এর কার্যপ্রণালী, তথ্য জানার অধিকার আইন-২০০৫, ত্রিপুরা লোকায়ুক্ত আইন-২০০৮, বিভিন্ন প্রকল্পের তহবিল, পঞ্চায়েতের নিজস্ব তহবিল, সরকারি দফতরগুলির জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প তৈরি ইত্যাদি নিয়ে আলোচনা করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top