News Flash

  • Home
  • Uncategorized
  • গণপিটুনি রোধে আইপিসি ও সিআরপিসির সংশোধনের ভাবনা অমিতের
Image

গণপিটুনি রোধে আইপিসি ও সিআরপিসির সংশোধনের ভাবনা অমিতের

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.) : ভারতীয় আইনের আইপিসি এবং সিআরপিসির ধারাগুলিতে সংশোধন করা হবে বলে সংসদের উচ্চকক্ষে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গণপিটুনি রোধে এই বিধিগুলিতে পরিবর্তন করা হবে। এর জন্য প্রতিটি রাজ্যের রাজ্যপাল এবং কেন্দ্রীয়শাসিত অঞ্চলের উপ-রাজ্যপাল থেকে পরামর্শ চাওয়া হয়েছে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পরামর্শের ভিত্তিতেই পরিবর্তন করা হবে বিধিগুলিতে বলে জানিয়েছেন তিনি।

বুধবার রাজ্যসভায় দাঁড়িয়ে অমিত শাহ জানিয়েছেন, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে আসা পরামর্শগুলি বিবেচনা করার জন্য একধিক কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে কমিটি তৈরি করা হবে। গণপিটুনি রোধে সুপ্রিম কোর্টের নির্দেশকেও গুরুত্ব দেওয়া হবে। পরামর্শ চাওয়ার জন্য ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে রাজ্যপাল এবং উপরাজ্যপালদের। স্বরাষ্ট্রমন্ত্রকের রাজ্যমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, আইপিসি-তে ‘গণ’ কথাটির কোনও নির্দিষ্ট সঙ্ঘা নেই। বর্তমানে গণপিটুনির ঘটনাগুলির ক্ষেত্রে ৩০০ এবং ৩০২ ধারা প্রয়োগ করা হয়েছে। বিভ্রান্তকর খবর ছড়িয়ে যারা অপপ্রচার করছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনের ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top