News Flash

  • Home
  • Uncategorized
  • মন্ত্রিসভায় ছাড়পত্র পেল নাগরিকত্ব সংশোধনী বিল, শীঘ্রই সংসদে পেশ হওয়ার সম্ভাবনা
Image

মন্ত্রিসভায় ছাড়পত্র পেল নাগরিকত্ব সংশোধনী বিল, শীঘ্রই সংসদে পেশ হওয়ার সম্ভাবনা

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.):  কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ছাড়পত্র পেল নাগরিকত্ব সংশোধনী বিল। আগামী সপ্তাহে সংসদের চলতি শীতকালীন অধিবেশনে এই বিলটি পেশ করা হবে। ধর্মের কারণে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানে নিপীড়িত হয়ে ভারতে আসা অ-মুসলমান উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এই বিলে। উল্লেখ করা যেতে পারে, মন্ত্রিসভায় এই বিলকে ছাড়পত্র দেওয়ার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তর-পূর্বাঞ্চলের বহু সমাজকর্মী, রাজনীতিবিদদের সঙ্গে দেখা করার পাশাপাশি মণিপুর, নাগাল্যান্ড, অসমের মুখ্যমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেন।

অন্যদিকে, সংসদে বিলটি পেশ করার আগেই এর বিরোধিতায় সরব হয়েছে কংগ্রেস। এই প্রসঙ্গে কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস, সিপিআই(এম)-এর মতো দলগুলি। আবার বিজেপির শীর্ষ নেতৃত্ব জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ বিলুপ্তির সঙ্গে এই বিলের তুলনা করেছে। গত লোকসভায় বিলটি পাশ হলেও রাজ্যসভায় সরকার পক্ষের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বিলটি পেশই করা হয়নি। ফলে লোকসভা মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিলটি খারিজ হয়ে যায়। সে সময় অসমে বিরোধীরা তো বটেই, বিজেপির জোট শরিক এনপিপি প্রধান তথা মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার নেতৃত্বে নেডা জোটের অন্য দলগুলিও বিলের বিরোধিতায় নামে। মন্ত্রিসভার বৈঠকে পেশ করার আগে বিষয়টি নিয়ে নর্থ-ইষ্ট ফোরাম ফর ইন্ডিজেনিয়াস পিপলের সদস্যদের সঙ্গেও বৈঠক করেন। এদিন প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বৈঠক হয়েছে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top