News Flash

  • Home
  • Uncategorized
  • আইটিবিপি-র জওয়ানদের অন্তর্কলহের জেরে হত ৬ জওয়ান, হামলাকারীসহ মৃত দুই জওয়ান পশ্চিমবঙ্গের বাসিন্দা
Image

আইটিবিপি-র জওয়ানদের অন্তর্কলহের জেরে হত ৬ জওয়ান, হামলাকারীসহ মৃত দুই জওয়ান পশ্চিমবঙ্গের বাসিন্দা

রায়পুর, ৪ ডিসেন্বর (হি.স.) : জওয়ানদের মধ্যে অন্তর্কলহের জেরে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ (আইটিবিপি)-র এক জওয়ান নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করে আত্মঘাতী হলেন ওই জওয়ানও। বুধবারের এই চাঞ্চল্যকর ঘটনার সঙ্গে জড়িয়ে গেল পশ্চিমবঙ্গের নামও। আক্রমণকারী আইটিবিপির কনস্টেবল মাসুদুল রহমান পশ্চিমবঙ্গের বাসিন্দা। নিহতদের মধ্যেও রয়েছেন দুই বাঙালি জওয়ানও। হামলাকারী জওয়ান মাসুদুল যেমন নদিয়ার বাসিন্দা, তেমনই তার গুলিতেই নিহত হন বর্ধমানের বাসিন্দা সুরজিৎ সরকার এবং পুরুলিয়ার বিশ্বরূপ মাহাতো। এ ছাড়া, নিহতদের তালিকায় রয়েছেন পঞ্জাবের লুধিয়ানার দলজিৎ সিং, হিমাচলপ্রদেশের মহেন্দ্র সিং এবং কেরলের কোঝিকোড়ের বীজেশ নামে তিন জওয়ানও।

ছত্তিসগড়ের রাজধানী রায়পুর থেকে ৩৫০ কিলোমিটার দূরে কাদেনার এলাকায় আইটিবিপি-র ওই শিবিরে রয়েছেন বি-৪৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। ছত্তিসগড় পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশ সূত্রের খবর, ছুটি নেওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন আইটিবিপি জওয়ানরা| এরপর নিজেদের মধ্যেই শুরু হয় গুলির লড়াই| নারায়ণপুর-এর পুলিশ সুপার মোহিত গর্গ জানিয়েছেন, আইটিবিপি জওয়ানদের মধ্যে গুলি বিনিময়ে মৃত্যু হয়েছে ৬ জন জওয়ানের| জখম হয়েছেন আরও দু’জন জওয়ান| বস্তার রেঞ্জের আইজি সুন্দররাজ পি জানিয়েছে, ‘একজন আইটিবিপি জওয়ান তাঁর সার্ভিস রাইফেল থেকে অপর জওয়ানকে লক্ষ্য করে গুলি চালান| পরে ওই জওয়ানকে লক্ষ্য করে গুলি চালানো হয়|’ কী কারণে আইটিবিপি জওয়ানদের মধ্যে গণ্ডগোলের সূত্রপাত, তা তদন্ত করে দেখা হচ্ছে| ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে ছত্তিসগড়ের স্বরাষ্ট্রমন্ত্রী তাম্রধ্বজ সাহু বলেন, ‘‘জওয়ানদের নিজেদের মধ্যে গন্ডগোলের জেরেই এমন ঘটনা ঘটেছে। তদন্তে তা বিস্তারিত জানা যাবে।’’  ছুটি না পেয়ে মানসিক অবসাদে গুলি চালানোর প্রবণতা আধাসেনা জওয়ানদের মধ্যে এর আগেও একাধিক বার দেখা গিয়েছে। এ ক্ষেত্রেও তেমনই কিছু ঘটেছিল কি না, সেই প্রশ্নের জবাবে তাম্রধ্বজ জানান, ‘‘সরকার জওয়ানদের সব রকম সুবিধাই দিয়ে থাকে।’’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top