News Flash

  • Home
  • Uncategorized
  • ১২০ জন বিজেপি ও আরএসএসের সদস্যদের কেরলে হত্যা করা হয়েছে, উচ্চকক্ষে দাবি অমিতের
Image

১২০ জন বিজেপি ও আরএসএসের সদস্যদের কেরলে হত্যা করা হয়েছে, উচ্চকক্ষে দাবি অমিতের

নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স.) :  কেরলে ১২০ জন বিজেপিকর্মী ও আরএসএস প্রচারকদের হত্যা করা হয়েছে বলে সংসদ উচ্চকক্ষে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মঙ্গলবার এসপিজি সংশোধনী বিল রাজ্যসভায় পেশ করে বিরোধীদের পাল্টা কটাক্ষ করে অমিত শাহ জানিয়েছেন, রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে কোনও কথা বলার অধিকার নেই সিপিআই(এম)-এর। রাজনৈতিক প্রতিহিংসার জেরে ১২০জন বিজেপি ও আরএসএস সদস্যদের হত্যা করা হয়েছে। কিন্তু কোনও প্রকারের তদন্ত হয়নি। উল্লেখ করা যেতে পারে এসপিজি সংশোধনী বিলের বিরোধিতা করে রাজ্যসভায় সরব হন বিরোধীরা। বিষয়টি প্রতিহিংসার রাজনীতি বলে আখ্যা দেয় সিপিআই(এম) সাংসদ। তার পাল্টা এমন মন্তব্য করেন তিনি।

উল্লেখ করা যেতে পারে মঙ্গলবার রাজ্যসভায় এসপিজি সংশোধনী বিল ২০১৯ পেশ করার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সবাইকে প্রধানমন্ত্রীর মতো নিরাপত্তা দেওয়া যাবে না। এদিন কংগ্রেসের দাবি ছিল যে গান্ধী পরিবারের কথা মাথায় রেখেই এই সংশোধনী বিল আনা হয়েছে। এমন দাবিকে নস্যৎ করে দিয়ে তিনি জানিয়েছেন, শুধুমাত্র গান্ধী পরিবারের নয় ১৩০ কোটি মানুষের কথা চিন্তা করে কেন্দ্রীয় সরকার। গান্ধী পরিবারের কথা মাথায় রেখে এই সংশোধনী করা হয়নি। তাদের সমস্ত দিক ক্ষতিয়ে দেখেই গান্ধী পরিবার থেকে এসপিজি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এই নিয়ে পাঁচবার সংশোধন করা হল এসপিজি আইন। এর মধ্যে চারটি সংশোধন নির্দিষ্ট একটি পরিবারের কথা মাথায়  রেখে করা হয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top