News Flash

  • Home
  • Uncategorized
  • লন্ডনে সাংবাদিক সম্মেলনে বরিস জনসনের উচ্ছ্বসিত প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প
Image

লন্ডনে সাংবাদিক সম্মেলনে বরিস জনসনের উচ্ছ্বসিত প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প

লন্ডন, ৩ ডিসেম্বর (হি.স.) : ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রশংসা করলেন আমেরিকান প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প| ন্যাট সম্মেলন ঘিরে সফরকালে মঙ্গলবার লন্ডনে এক সাংবাদিক সম্মেলনে বরিস জনসনের উচ্ছ্বসিত প্রশংসা করে ট্রাম্প বলেন, আমি মোটেই ইংলান্ডের নির্বাচনে হস্তক্ষেপ করবো না, বা এ নিয়ে কোনও জটিলতা তৈরি করব না। কিন্তু, আমি মনে করি, প্রধানমন্ত্রী হিসেবে বরিস খুবই দক্ষ, আর আগামীতেও সে খুবই ভালো কাজ করবে।

চলতি মাসের ১২ তারিখে ইংলান্ডের জাতীয় নির্বাচন । এরই মধ্যে দু’দিনব্যাপী ন্যাটো সম্মেলনের আয়োজন করতে হচ্ছে দেশটিকে। এ সম্মেলনে যোগ দিতেই এই মুহুর্তে লন্ডন সফরে রয়েছেন আমেরিকান প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প| আর এই সফরের মধ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অনুরোধ উপেক্ষা করে এক প্রকার সেদেশের নির্বাচনে নাক গলালেন ট্রাম্প | এদিন তিনি লন্ডনে এক সাংবাদিক সম্মেলনে বরিস জনসনের উচ্ছ্বসিত প্রশংসা করে ট্রাম্প বলেন, আমি মোটেই ইংলান্ডের নির্বাচনে হস্তক্ষেপ করবো না, বা এ নিয়ে কোনও জটিলতা তৈরি করব না। কিন্তু, আমি মনে করি, প্রধানমন্ত্রী হিসেবে বরিস খুবই দক্ষ, আর আগামীতেও সে খুবই ভালো কাজ করবে। শুধু তাই নয়, বরিসের অন্যতম প্রধান নির্বাচনী ইস্যু ব্রেক্সিট বাস্তবায়নের পক্ষেও নিজের সমর্থন ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।  

এদিকে, এদিন আগামীতে লেবার পার্টির জেরেমি করবিন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলে তার সঙ্গে কাজ করতে পারবেন কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি যে কারো সঙ্গে কাজ করতে পারি। কাজ করার ব্যাপারে আমি খুবই সহজ।

উল্লেখ্য, এর আগে সফরকালে ট্রাম্প যেন কোনওভাবেই ইংল্যান্ডের নির্বাচনের ব্যাপারে নাক না গলান, সে জন্য কয়েকদিন আগেই তাকে অনুরোধ জানিয়েছেন বরিস জনসন। সে সময় মার্কিন কর্তৃপক্ষও খুব বড় মুখ করে বলে, অন্য দেশের নির্বাচনে নাক গলানোর কোনো আগ্রহ আমাদের প্রেসিডেন্টের নেই। যে আশঙ্কা করা হচ্ছিল এরই মাঝে তা বাস্তবে পরিণত করেছেন ট্রাম্প।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top