News Flash

  • Home
  • Uncategorized
  • বাদলের বিরুদ্ধে এজাহার চ্যালেঞ্জ মামলায় হাইকোর্টে শুনানী সম্পন্ন, রায় ১০ ডিসেম্বর
Image

বাদলের বিরুদ্ধে এজাহার চ্যালেঞ্জ মামলায় হাইকোর্টে শুনানী সম্পন্ন, রায় ১০ ডিসেম্বর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ পূর্ত ঘোটালায় ক্রাইম ব্রাঞ্চের এজাহার চ্যালেঞ্জ মামলায় আগামী ১০ ডিসেম্বর ত্রিপুরা হাইকোর্ট রায় ঘোষণা দেবে৷ আজ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অকিল কুরেশি এবং বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চে শুনানি সম্পন্ন হয়েছে৷


প্রসঙ্গত, পূর্ত ঘোটালায় ক্রাইম ব্রাঞ্চ ত্রিপুরার প্রাক্তন পূর্ত মন্ত্রী বাদল চৌধুরী এবং প্রাক্তন পূর্ত মন্ত্রী সুনীল ভৌমিককে গ্রেফতার করেছে৷ তাঁরা বর্তমানে জেল হেফাজতে রয়েছেন৷ বাদল চৌধুরী ত্রিপুরা হাইকোর্টে ওই ঘোটালায় ক্রাইম ব্রাঞ্চের এজাহার চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেছেন৷ আজ শুনানি শেষ হওয়ার পর বাদল চৌধুরীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যী বলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয় না৷ তাই, আদালতে ক্রাইম ব্রাঞ্চের এজাহারকে চ্যালেঞ্জ জানানো হয়েছে৷

তিনি বলেন, বাদল চৌধুরী কোন ভাবেই ঘোটালার সাথে যুক্ত নন৷ কারণ, ২০০৮ সালে পূর্ত দপ্তরের কাজের বরাত দেওয়ার সাথে তাঁর কোন সম্পর্ক ছিল না৷ তাছাড়া, নিয়ম মেনেই দরপত্র আহ্বান করা হয়েছিল এবং সে-মোতাবেক কাজের বরাত দেওয়া হয়েছে৷ ফলে, ওই সময় কোন দুর্নীতি হয় নি, দাবি করেন তিনি৷ সাথে তিনি যোগ করেন, ত্রিপুরা বিধানসভার পাবলিক একাউন্টস কমিটি সমস্ত কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে পূর্ত কাজে কোন ঘোটালা হয়নি বলে সিলমোহর দিয়েছে৷ তিনি জানান, আগামী ১০ ডিসেম্বর ওই মামলায় রায় ঘোষণা দেবে৷


এদিকে, অ্যাডভোকেট জেনারেল অরুন কান্তি বলেন, পূর্ত দফতরের আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত বাদল চৌধুরীর আইনজীবী আদালতে সওয়াল করেছেন পূর্ত কাজের রিপোর্টে পাবলিক একাউন্টস কমিটির অনুমোদন রয়েছেঊ কিন্তু, সেই অনুমোদন ছিল মাত্র একটি কাজের জন্যেঊ বাকি প্রায় ১৬১ কোটি টাকার ১৭ টি কাজের রিপোর্টে পাবলিক একাউন্টস কমিটির অনুমোদন ছিলনা ঊ অ্যাডভোকেট জেনারেল বলেন, ওই কমিটির পরামর্শ দেওয়ার এক্তিয়ার রয়েছে৷

কিন্তু কোন ফৌজদারি বিষয় নিয়ে বিচার করতে পারেনা ঊ তাঁর দাবি, ফৌজদারি বিষয় নিয়ে আদালতে বিচার করবে ঊ তিনি জানান, আজ আদালতে শুনানি সম্পন্ন হয়েছে৷ আগামী ১০ ডিসেম্বর রায় ঘোষণা হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top