News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটকে কংগ্রেস ও বিজেপির সঙ্গে জোটের প্রশ্নই আসে না : দেবেগৌড়া
Image

কর্ণাটকে কংগ্রেস ও বিজেপির সঙ্গে জোটের প্রশ্নই আসে না : দেবেগৌড়া

বেলাগাভি, ২ ডিসেম্বর (হি.স.) : জেডিএস সুপ্রিমো তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া বলেন, কর্ণাটকের বিজেপি এবং কংগ্রেসের সঙ্গে জোট করে ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এখন কোনও ভাবেই কর্ণাটকে কংগ্রেস এবং বিজেপির সঙ্গে আর জোট হবে না। এখন জেডিএস বিরোধী আসনে বসবে এবং তিনি দলকে শক্তিশালী করার দিকে মনোনিবেশ করবেন।

সোমবার বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে বার্তালাপ করার সময় দেবেগৌড়া বলেন, জেডিএস-কংগ্রেস জোট সরকার কীভাবে রাজ্যে ভেঙে গিয়েছিল তা সকলের জানা। এমন পরিস্থিতিতে কংগ্রেস বা বিজেপির সঙ্গে জোট করার প্রশ্নই ওঠে না। তিনি আরও বলেন, মহারাষ্ট্রে একটি নতুন পরীক্ষা শুরু হয়েছে, যেখানে এনসিপি-কংগ্রেস-শিবসেনার সঙ্গে জোট বেঁধেছে। এই সরকার যদি পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করে, তবে এটিকে সফল বলা যেতে পারে। তিনি বলেন, কৃষি ও উৎপাদন খাতে অবহেলার কারণে ৪.৪ শতাংশে অর্থনীতি কমেছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top