News Flash

  • Home
  • Uncategorized
  • এনআরসি নিয়ে কেন্দ্রকে আক্রমণ অধীরের
Image

এনআরসি নিয়ে কেন্দ্রকে আক্রমণ অধীরের

নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি.স.) : “এনআরসি এনআরসি এনআরসি করে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে, ভারতের আসল নাগরিকরাও ভাবছেন, ‘আমাদের’ কী হবে!” রবিবার জাতীয় নাগরিক পঞ্জিকরণ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এভাবেই আক্রমণ শানালেন লোকসভার কংগ্রেস দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরী।

প্রাক্তন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী বলেন, “সাধারণ মানুষ অত কাগজপত্র নিয়ে ভাবেন না। তাঁরা ভাবছেন, আমরা ভোট দিই, আর আমাদেরই বের করে দেবে! সাধারণ গরিব, পিছিয়ে পড়া মানুষদের কাছে নথিপত্র থাকে?”

পাঁচ বারের বহরমপুরের সাংসদ এও বলেন, “সাধারণ মানুষ সকালে ঘুম থেকে উঠে চিন্তা করেন রাতে কী খাবেন। কালকের খাবারটা কী ভাবে জোগাড় হবে। তাঁদের কাছে নাগরিকত্বের কাগজ নিয়ে ভাবার সময় আছে?”  

প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি এও বলেন, “দেখাতে চাইছে মুসলমানদের তাড়াবে। কিন্তু মুসলমানরা যদি ভারতের নাগরিক হন, তাহলে তাঁরা কেন যাবেন? হিন্দুস্থান সবার জন্য। কিন্তু ওরা দেখাতে চাইছে, এখানে হিন্দুরা থাকবে মুসলমানরা নয়। হিন্দুস্থান কারও জাগির আছে নাকি? এখানে সবার অধিকার সমান।”

এদিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই অনুপ্রবেশকারী বলে উল্লেখ করে বলেন “নরেন্দ্র মোদী, অমিত শাহ নিজেরাই অনুপ্রবেশকারী। বাড়ি গুজরাতে। এসে পড়েছেন দিল্লিতে।”

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top