News Flash

  • Home
  • Uncategorized
  • রাম মন্দির গড়ে কথা রাখবে বিজেপি, দাবি রাজনাথের
Image

রাম মন্দির গড়ে কথা রাখবে বিজেপি, দাবি রাজনাথের

বোকারো (ঝাড়খন্ড), ১ ডিসেম্বর (হি.স.) : অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে বিজেপি বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

রবিবার ঝাড়খন্ডের বোকারোতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং জানিয়েছেন, রামলালার জন্মস্থানে গগনচুম্বী রাম মন্দির নির্মাণ করা হবে। এদিন নাম না করে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করে তিনি জানিয়েছেন, রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি বহু নির্বাচনে দলীয় ইস্তেহারে রাখায় অন্যান্য রাজনৈতিক দলগুলি ব্যঙ্গ করত। কিন্তু এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে। প্রসঙ্গত, অযোধ্যায় রাম মন্দির নির্মাণে ইতিমধ্যেই সায় দিয়েছে সুপ্রিম কোর্ট।

এনআরসি যে গোটা ভারতে কার্যকর করা হবে, তা মনে করিয়ে দিয়ে রাজনাথ সিং জানিয়েছেন, গোটা দেশজুড়ে এনআরসি কার্যকর করা হবে। অনুপ্রবেশকারি কারা, তা জানার অধিকার রয়েছে দেশবাসীর। এনআরসির পদক্ষেপ যে সাম্প্রদায়িক সিদ্ধান্ত নয়।      
ঝাড়খন্ডে বিজেপির ফের ক্ষমতায় আসার ব্যাপারে আশাপ্রকাশ করে রাজনাথ সিং জানিয়েছেন, প্রথম দফার ভোটগ্রহণ থেকেই স্পষ্ট রাজ্যে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। উল্লেখ করা যেতে পারে প্রথম দফায় ৬৪.১২ শতাংশ ভোট পড়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top