News Flash

  • Home
  • Uncategorized
  • লন্ডন ব্রিজে হামলার ঘটনার দায় স্বীকার আইএস-র
Image

লন্ডন ব্রিজে হামলার ঘটনার দায় স্বীকার আইএস-র

লন্ডন, ১ ডিসেম্বর  (হি.স.) : লন্ডন ব্রিজে ছুরি নিয়ে সন্ত্রাসের দায় স্বীকার করল নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট(আইএস)। গত শুক্রবার লন্ডনের বুকে এই হামলায় দুই জনের মৃত্যু হয়। শনিবার এই হামলার দায় স্বীকার করে হামলাকারী উসমান খানকে ‘যোদ্ধা’ বলেছে এই জঙ্গি সংগঠন।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে লন্ডন ব্রিজের কাছে জনবহুল এলাকায় এমন দৃশ্যে আতঙ্ক ছড়াল শহরে। ওই ঘটনায় পুলিশের গুলিতে নিহত এক। সেই সঙ্গে এক জনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, স্থানীয় সময় ১টা ৫৮ মিনিট নাগাদ লন্ডন ব্রিজের উত্তর দিকে ওই ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে এতে সন্ত্রাসবাদীরা জড়িত নেই বললেও একে সেই সংক্রান্ত হামলা বলেই মনে করছে পুলিশ। ঘটনার পরই লন্ডন ব্রিজ এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে।

এই ঘটনায় পুলিশি তৎপরতার প্রশংসা করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, লন্ডন ব্রিজে হামলার ঘটনার প্রতিটি আপডেটই সম্পর্কে ওয়াকিবহাল রয়েছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top