News Flash

  • Home
  • Uncategorized
  • অমরপুর ব্লক ভিত্তিক দু’দিনব্যাপী পোষণ মেলার উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী
Image

অমরপুর ব্লক ভিত্তিক দু’দিনব্যাপী পোষণ মেলার উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, অমরপুর, ৩০ নভেম্বর৷৷ এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে হলে আমাদের শিশুদের প্রতি আরও যত্নশীল হতে হবে৷ তাদের মানসিক ও দৈহিক বিকাশ, অপুষ্টি দূরীকরণ, রক্তাল্পতা দূরীকরণ ইত্যাদির প্রতি সঠিক নজর দিতে হবে৷ গতকাল সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত অমরপুর ব্লক ভিত্তিক দু’দিনব্যাপী পোষণ মেলার উদ্বোধন করে একথা বলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা৷ মেলা অয়োজনের সহযোগিতায় ছিল অমরপুর আই সি ডি এস প্রজেক্ট এবং অমরপুর নগর পঞ্চায়েত এলাকার আই সি ডি এস প্রজেক্ট৷

অমরপুর টাউন হলে আয়োজিত এই মেলা উপলক্ষ্যে বিভিন্ন দপ্তরের ১১টি প্রদর্শনী স্টলও খোলা হয়৷ অনুষ্ঠানে শ্রীমতি চাকমা আরও বলেন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্যই কেন্দ্রীয় সরকার পোষণ কর্মসূচির সূচনা করেছে৷ শিশুদের সঠিক বিকাশের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টি সাধারণত শাকসব্জি ও ফলমূলে থাকে৷ তাই তিনি শিশুদের সঠিক বিকাশের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টি সাধারণত শাকসব্জি ও ফলমূলে থাকে৷ তাই তিনি শিশুদের অধিক পরিমানে এইসব খাদ্য খাওয়ানোর জন্য মায়েদের প্রতি আহ্বান জানান৷ এক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের আরও সমর্থক ভূমিকা নিতেও তিনি পরামর্শ দেন৷ মাত্রু বন্দনা যোজনার উল্লেখ করতে গিয়ে তিনি বলেন এই যোজনা বাস্তবায়নে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে দ্বিতীয় এংাব গোটা দেশে নবম স্থানে রয়েছে৷

তিনি রাজ্যের উন্নয়নে সকলকে একযোগে কাজ করার উপর গুরুত্বারোপ করেন৷ এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, অমরপুর বি এ সি চেয়ারম্যান সঞ্জয় জমাতিয়া ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মন্টি দেবনাথ (রুদ্রপাল) প্রমুখ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অমরপুর নগরপঞ্চায়েতের চেয়ারপার্সন তরুণ চক্রবর্তী৷ স্বাগত ভাষণ রাখেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উপ-অধিকর্তা বিজন চক্রবর্তী৷ উল্লেখ্য, আলোচনাপর্ব শেষে উপস্থিত অতিথিগণ দিব্যাঙ্গজনদের হাতে চলনসামগ্রী ও শ্রবণযন্ত্র তুলে দেন৷ মোট ১০৮ জন দিব্যাঙ্গজনকে এই সব সামগ্রী দেওয়া হয়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top