News Flash

  • Home
  • Uncategorized
  • মানুষের ন্যায্য টাকা থেকে কমিশন খেতেন যাঁরা তাঁরাই কাজ ও খাদ্যের অভাবে ভুগছেন : মুখ্যমন্ত্রী
Image

মানুষের ন্যায্য টাকা থেকে কমিশন খেতেন যাঁরা তাঁরাই কাজ ও খাদ্যের অভাবে ভুগছেন : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ মানুষের ন্যায্য টাকা থেকে কমিশন খেতেন যাঁরা, তাঁরাই কাজ ও খাদ্যের অভাবে ভুগছেন৷ সাধারণ মানুষ একজনও অভাবের অভিযোগ করেননি৷ ধলাই জেলার ছামনুতে আয়োজিত জনতা দরবার শেষে এইভাবেই কাজ ও খাদ্যের অভাবের অভিযোগের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


তিনি বলেন, পাহাড়ে কাজ ও খাদ্যের অভাব আছে, এমন একটিও অভিযোগ মেলেনি৷ তাঁর দাবি, এমনিতেও এমন অভিযোগ আসার কথাও নয়৷ তিনি কটাক্ষের সুরে বলেন, যাঁরা কাজ ও খাদ্যের অভাবের কথা বলছেন, তাঁরা দীর্ঘ ২৫ বছর যাবৎ কেন্দ্রীয় বঞ্চনার ফিরিস্তি গেয়েছেন৷ কিন্তু, আমি একবারও বলছি না কেন্দ্র বঞ্চনা করছে৷ তাঁর দাবি, কেন্দ্রের কাছে যা চাইছি, ততটাই পাচ্ছি৷ তার জন্য কোনো আন্দোলন করতে হচ্ছে না, এমনকি ধর্ণাও দিতে হচ্ছে না৷ তাঁর আরো দাবি, আগেও ত্রিপুরা কেন্দ্রের কাছ থেকে যথেষ্ট সাহায্য পেয়েছে৷ তবুও কেন্দ্রীয় বঞ্চনার কথা বলে কার্যত শুধু পার্টি চালানোর জন্য বদনাম করা হয়েছে৷ মানুষকে তাঁরা বিভ্রান্ত করেছেন৷


এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, পিছিয়ে পরা ছামনুতেও এমজিএন রেগার কাজ তিন গুন বেশি হয়েছে৷ সম্প্রতি ত্রিপুরায় রেগায় শ্রমদিবসের পরিমান ৩ কোটি থেকে বাড়িয়ে ৪ কোটি করেছে কেন্দ্র৷ তিনি কটাক্ষ করে বলেন, মানুষের ন্যায্য টাকা থেকে কমিশন খেয়েছেন যাঁরা, আজ গোটা ব্যবস্থা অনলাইন হবার ফলে তাঁরাই কাজ ও খাদ্যের অভাবে ভুগছেন এবং গল্প বানাচ্ছেন৷ সাধারণ মানুষের কাছ থেকে এমন কোন অভিযোগ মিলেনি, দাবি করেন তিনি৷


এদিন তিনি জানান, মানুষ জনতার দরবারে জলের সমস্যা ও রাস্তার কথা বলেছেন৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘড় ও কালভার্টের দাবি তুলেছেন৷ স্ট্রিট লাইট,বাজার শেড ইত্যাদির দাবি তুলেছেন৷ কয়েকজন স্বাস্থ্যের কথা বলেছেন৷ এছাড়া বেশিরভাগই দামছড়া, করবুকের মত ছামনুতেও সার্বজনীন সমস্যার কথাই তুলে ধরেছেন৷ সবার কথা শুনে, অল্প সময়ের মধ্যেই সেগুলির সমাধান করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি, বলেন মুখ্যমন্ত্রী৷


এদিন জনতা দরবার চলাকালীন ত্রিপুরা সরকারের কাছে আর্থিক সহায়তা চাওয়া এক দিব্যাঙ্গকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করে একটি উদাহরণ স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী৷আজ জনতা দরবারে তাঁর সাথে দেখা করতে যাওয়া কর্ণ বিকাশ চাকমার সমস্যার কথা শুনে এই আশ্বাস দিয়েছেন তিনি৷ মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার সময়ে শ্রী চাকমা দারিদ্রে্যর সমস্যা থেকে মুক্তি পেতে ত্রিপুরা সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছিলেন৷ তখনই তাকে সরকারী চাকুরী দেওয়ার জন্য আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন তিনি৷


প্রসঙ্গত, শনিবার ছামনুতে আয়োজিত মুখ্যমন্ত্রীর জনতা দরবার অনুষ্ঠানে এলাকার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে৷ জানা গেছে, এদিন শারীরিক ভাবে সুস্থ ছিলেন না মুখ্যমন্ত্রী৷ তা সত্বেও সবার অভাব-অভিযোগের কথা শুনেছেন৷ পরে সবার কাছে গিয়েও কথা বলেছেন তিনি৷ ধন্যরাম কারবারী পাড়া হাই সুকল মাঠের পাশাপাশি আনাচে কানাচে বহু মানুষ এদিনের সাক্ষী থেকেছেন৷ তারা বলেছেন এই প্রথম কোন মুখ্যমন্ত্রী তাদের অভাব-অভিযোগের কথা শুনছেন৷ এদিন জনতা দরবারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রী মনোজ কান্তি দেব, স্থানীয় বিধায়কগন সহ রাজ্য প্রশাসনের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top