News Flash

  • Home
  • Uncategorized
  • অর্জিত অধিকার সুরক্ষায় নারী সমিতি আন্দোলন সংগঠিত করবে : বৃন্দা কারাত
Image

অর্জিত অধিকার সুরক্ষায় নারী সমিতি আন্দোলন সংগঠিত করবে : বৃন্দা কারাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ ক্রমবর্ধমান নারী নির্যাতন বন্ধ করা, কাজ খাদ্য, স্বাস্থ্য সুরক্ষার দাবিতে এংব গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে রাজধানী আগরতলা শহরে গণতান্ত্রিক নারী সমিতির এক র্যালি সংগঠিত করা হয়৷ র্যালি শেষে আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয় রাজ্য সম্মেলন৷ নারী সম্মেলনে বক্তব্য রাখেন পলিটব্যুরোর সদস্য মানিক সরকার, বৃন্দা কারাত সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ৷


সারাভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে নারী নেত্রী বৃন্দা কারাত রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকারকে রীতিমতো হুশিয়ারি দেন৷ তিনি বলেন, নারী সমিতির একটা ঐতিহ্য রয়েছে৷ রাজ্য সম্মেলনের মধ্য দিয়ে সেই ঐতিহ্য তুলে ধরা হচ্ছে৷ বিজেপির নেতৃত্বাধীন সরকার যতই নির্যাতন, নিপীড়ন ও দমনপীড়ন চালাক না কেন নারী সমিতি পিছু হঠবে না বলে উল্লেখ করেন তিনি৷ নারীদের অর্জিত অধিকার সুরক্ষায় নারী সমিতি ঐক্যবদ্ধ আন্দোলন সংগঠিত করবে বলেও তিনি উল্লেখ করেন৷ গোটা দেশের যে পরিস্থিতি তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি৷


ত্রিপুরায় বাম আমলের সুস্থ সুন্দর পরিবেশকে বর্তমান সরকার কলঙ্কিত করেছে বলে তিনি মন্তব্য করেন৷ কেন্দ্রের বিজেপির নেতৃত্বাধীন সরকার দেশের সংবিধান মানে না বলেও অভিযোগ এনেছেন নারী নেত্রী বৃন্দা কারাত৷ যারা গণতান্ত্রিক পদ্ধতি মানে না তাদের ভূমিকা নিয়ে প্রশ্ণ তুলেন তিনি৷ নারী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পলিটব্যুরোর সদস্য মানিক সরকার বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন৷ তাদের ভ্রান্ত নীতির কারণে দেশের কৃষকরা আত্মহত্যা করছে৷ আত্মহত্যার হার ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন৷ রাজ্যের মানুষের আর ক্ষমতা কমে গেছে৷


উৎপাদিত সামগ্রীর ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা৷ কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে৷ দেশের গরীব মানুষ হাবুডুবু খাচ্ছেন৷ মানুষ ক্ষোভে পড়ছেন৷ জিনিষপত্রের দামবৃদ্ধি পাচ্ছে, মুদ্রা স্ফীতি বৃদ্ধি পাচ্ছে, কারখানা বন্ধ হয়ে পড়েছে৷ এর বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মানিক সরকার৷ বেসরকারী সংস্থার হাতে বিভিন্ন সংস্থা তুলে দেবার ফলে দেশের অর্থনীতি আরও বিপন্ন হচ্ছে৷ এজন্য গণতান্ত্রিক আন্দোলনকে আরও সুসংহত করার ডাক দেওয়া হয়েছে নারী সমিতির সম্মেলনে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top