News Flash

  • Home
  • Uncategorized
  • আস্থাভোটে জয়ী উদ্ধব ঠাকরে, সরকারের পক্ষে ভোট ১৬৯
Image

আস্থাভোটে জয়ী উদ্ধব ঠাকরে, সরকারের পক্ষে ভোট ১৬৯

মুম্বই, ৩০ নভেম্বর (হি.স.): আস্থাভোটে উত্তীর্ণ হলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে| প্রত্যাশা মতোই উদ্ধব ঠাকরে সরকারের (মহা বিকাশ আগাড়ি জোট) পক্ষে ভোট পড়েছে ১৬৯টি ভোট| মহারাষ্ট্র বিধানসভায় ম্যাজিক ফিগার ১৪৫| ম্যাজিক ফিগার অতিক্রম করেই ১৬৯টি ভোট পেয়ে জয়ী হয়েছে উদ্ধব ঠাকরে সরকার| শিবসেনা ছাড়াও মহারাষ্ট্র সরকারের পক্ষে ভোট দিয়েছে এনসিপি ও কংগ্রেস| তবে, আস্থাভোট শুরু হওয়ার আগেই বিজেপি বিধায়করা বিধানসভা থেকে ওয়াকআউট করেন|

মহারাষ্ট্র বিধানসভায় আস্থাভোটের প্রস্তাব আনেন কংগ্রেসের অশোক চহ্বাণ| এরপর এনসিপি-র নবাব মালিক এবং শিবসেনার সুনীল প্রভু| এই সময় বিরোধী বিধায়করা স্লোগান দিতে থাকেন| শান্ত হওয়ার জন্য বিরোধী বিধায়কদের অনুরোধ করেন প্রোটেম স্পিকার| বিধানসভা থেকে ওয়াকআউট করার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি বিধায়ক দেবেন্দ্র ফড়ণবিশ বলেছেন, ‘এই অধিবেশন অসাংবিধানিক এবং অবৈধ| প্রোটেম স্পিকারের নিয়োগও অসাংবিধানিক ছিল| অধিবেশনের কার্যক্রম স্থগিত করার জন্য রাজ্যপালের দ্বারস্থ হব আমরা| সংবিধান অনুসরণ করা উচিত|’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top