News Flash

  • Home
  • Uncategorized
  • ক্যাব-এর বিরুদ্ধাচরণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আহূত বৈঠকের আমন্ত্রণ ফেরালেন মানিক, গৌতম ও জীতেন্দ্র
Image

ক্যাব-এর বিরুদ্ধাচরণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আহূত বৈঠকের আমন্ত্রণ ফেরালেন মানিক, গৌতম ও জীতেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব) নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা বৈঠক এড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন সাংসদ তথা গণমুক্তি পরিষদের সভাপতি জীতেন্দ্র চৌধুরী এবং সিপিএম-এর ত্রিপুরা রাজ্য সম্পাদক গৌতম দাস৷
শুক্রবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লেখা চিঠিতে জানিয়েছেন, তিনি নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আহূত বৈঠকে যোগ দিতে পারছেন না৷

তিনি এই বিলের বিরোধিতাকেই প্রধান কারণ হিসেবে দেখিয়েছেন৷ তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল সিপিএম পার্টি বিরোধিতা করছে৷ তিনি মনে করেন, এই বিল দেশবাসীর মৌলিক অধিকারকে খর্ব করবে৷ সাথে দেশের ধর্মনিরপেক্ষ ঐতিহ্যকেও আঘাত করবে৷ তাঁর দাবি, নাগরিকত্ব সংশোধনী বিল দেশের বৈচিত্রে্যর মধ্যে ঐক্যের সংসৃকতিকে নষ্ট করবে৷ সাথে জাতীয় সংহতিকেও দুর্বল করবে এই বিল৷ তাই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই বিলের বিরোধিতা করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন৷ তিনি বলেন, দেশের একতা ও অখণ্ডতার খাতিরে এই বিল প্রত্যাহার করা হোক৷


একইভাবে সিপিএম-এর ত্রিপুরা রাজ্য সম্পাদক গৌতম দাসও এই বিলের বিরোধিতা করে চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে৷ তাঁকে লেখা চিঠিতে গৌতম দাস বলেন, এই বিলকে সমর্থন করতে পারছি না, তাই আপনার আমন্ত্রণ গ্রহণ করছি না৷ তাঁর দাবি, সিপিএম এই বিলের বিরোধিতা করছে শুরু থেকেই৷ দলের সিদ্ধান্তের সাথে আমিও একমত৷


এদিকে, প্রাক্তন সাংসদ তথা গণমুক্তি পরিষদের রাজ্য সভাপতি জীতেন্দ্র চৌধুরীও এই বিলের বিরোধিতা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন৷ তিনি বলেন, দেশভাগের পরবর্তী সময়ে সামাজিক, সাংসৃকতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে উত্তর-পূর্বাঞ্চল দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ নানা সময়ে শরণার্থীরা এই অঞ্চলে এসে আশ্রয় নিয়েছেন৷ ফলে নাগরিকত্ব সংশোধনী বিল এই অঞ্চলে বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করছি৷ তাই, এই বিলকে সমর্থন করতে পারছি না৷ জীতেন্দ্র চৌধুরী এই বিলের বিরোধিতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিতে পারছেন না বলে জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top