News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় ১০০ ছুঁয়েছে পেঁয়াজ
Image

আগরতলায় ১০০ ছুঁয়েছে পেঁয়াজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ পেঁয়াজ ১০০ ছুঁয়েছে৷ ঝাঁজ এতটাই সাংঘাতিক হচ্ছে যে চোখের জল সামলানো দায় হয়েছে৷ শুক্রবার আগরতলায় সব বাজারেই পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে৷ হটাৎ মূল্য এত কেন বেড়ে গেল তার কোন কারণ সঠিকভাবে জানাচ্ছেন কেউ৷ ব্যবসায়ীদের দাবি, উৎসে পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্যই এই পরিস্থিতি দেখা দিয়েছে৷ অথচ, চাষিরা পেঁয়াজ বিক্রি করে ৮ টাকা থেকে সবর্োচ্চ ১২ টাকা কেজি প্রতি দর পাচ্ছেন৷


লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম৷ আগরতলায় মাহারাজগঞ্জ বাজার, মঠ চৌমুহনী বাজার, বটতলা বাজারে পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে৷ গুনমানে সামান্য খারাপ পেঁয়াজ বিক্রি হয়েছে ৯৫ টাকা কেজি দরে৷ গতকালও পেঁয়াজ ৮০-৮৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে৷ কিন্তু আজ সকালে বাজারে গিয়ে ক্রেতারা দিশেহারা হয়ে পড়েছেন৷


পেঁয়াজের যোগান কম, এই অজুহাতে দাম ধেই ধেই করে বাড়ছে৷ ব্যবসায়ীদের আরও দাবি, উৎসেই পেঁয়াজের অগ্ণিমূল্য, তাহলে আমি জনতাকে ছেকা খেতেই হবে৷ অবাক করার বিষয় হল, ত্রিপুরা সরকার উৎসে পেঁয়াজের মূল্য কত পড়ছে তা জানাচ্ছে না৷ যোগান কম, তাই দাম বাড়বে তাতে কারোর আপত্তি থাকার কথা নয়৷ কিন্তু, চাষিরা যে দামে বিক্রি করছেন এবং বিভিন্ন হাত ঘুরে মানুষের কাছে পেঁয়াজ পৌছাচ্ছে তার হিসাব থাকা জরুরি বলেই মনে হচ্ছে৷


সম্প্রতি বাজারগুলিতে নজরদারি চালানো হয়েছিল৷ কিন্তু, পেঁয়াজের বেআইনি মজুতদার কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসন তা জানায়নি৷ খাদ্য মন্ত্রী মনোজ কান্তি দেব বাজার ঘুরে পরিস্থিতির পর্যালোচনা করেছেন৷ কিন্তু, আম জনতার কোন উপকার হয়েছে বলে মনে হচ্ছে না৷ পশ্চিমবঙ্গে সরকারি ন্যায্য মূল্যের দোকানে পেঁয়াজ সরবরাহ করা হচ্ছে৷ রাজ্যেও প্রয়োজনে সরকারি ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে পেঁয়াজ সরবরাহের ঘোষণা দিয়েছিলেন খাদ্য মন্ত্রী৷ কিন্তু, সেই ঘোষণা কার্যত হিমঘরে ঠাঁই পেয়েছে, তা স্পষ্ট হয়ে গেছে৷


সম্প্রতি জনৈক কংগ্রেস নেতা মহারাষ্ট্রের পেঁয়াজ চাষির ভিডিও প্রকাশ করেছিলেন৷ তাতে ওই চাষি সাফ জানিয়েছেন, কেজি প্রতি পেঁয়াজ তিনি ৮ টাকা দরে বিক্রি করেছেন৷ ফলে, পেঁয়াজের এত মুনাফা কার পকেটে যাচ্ছে সেই প্রশ্ণ উঠা অস্বাভাবিক নয়৷


প্রসঙ্গত, প্রাকৃতিক দুযর্োগের কারণে এই বছর পেঁয়াজের উৎপাদন হ্রাস পেয়েছে৷ যোগান কমে চাহিদা বেড়ে গেলে সমস্যা তৈরি হয়৷ এর উপর বেড়েছে পরিবহণ খরচ৷ স্বভাবতই দাম বৃদ্ধি করতে বাধ্য হয়েছে বিক্রেতারা৷ এই দাবি করেছে মহারাজগঞ্জ বাজারের আলু , পেঁয়াজ , রসুন ব্যবসায়ীদের উপদেষ্টা কমিটি৷ অবশ্য, আগরতলা পর্যন্ত পেঁয়াজ আনতে রেলের ১০টি বগি বরাদ্দ করার দাবি জানিয়েছে কমিটি৷ কমিটির দাবি, রেলে পণ্য আনলে পরিবহন খরচ অনেকটাই কমবে৷ তাতে পেঁয়াজের দামেও তার প্রভাব দেখা যাবে৷ কিন্তু শুধুই পরিবহন খরচ পেঁয়াজের অগ্ণিমূল্যকে নিয়ন্ত্রণে সহায়ক হবে, এই তত্ব বিশ্বাসযোগ্য বলে মানতে চাইছেন না আম জনতা৷ ফলে, ত্রিপুরা সরকারকেই পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে বিকল্প চিন্তা করতে হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top