News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাণী পালন, দুগ্দ, মাংস ও ডিম উৎপাদনেও রাজ্য এখনও স্বয়ংসম্পূর্ণ নয় : মন্ত্রী শান্তনা
Image

প্রাণী পালন, দুগ্দ, মাংস ও ডিম উৎপাদনেও রাজ্য এখনও স্বয়ংসম্পূর্ণ নয় : মন্ত্রী শান্তনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর ৷৷ পশু খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও ব্যবহার সংক্রান্ত বিষয় নিয়ে প্রজ্ঞাভবনে বুধবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়৷ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা৷ পশু খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও ব্যবহার সংক্রান্ত বিষয় নিয়ে আয়োজিত কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা দপ্তরের প্রত্যেক কর্মীকে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন৷


তিনি বলেন, দপ্তর তৎপর না হলে রাজ্যকে স্বয়ংসম্পূর্ণ করা এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হিসেবে গড়ে তোলা কোন দিনই সম্ভব হবে না৷ রাজ্যকে খাদ্যে স্বয়ম্ভর হিসেবে গড়ে তোলার যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাকে সফল করতে হলে প্রাণী পালন, দুগ্দ, মাংস ও ডিম উৎপাদনেও গুরুত্বারোপ করতে হবে৷ এক্ষেত্রে রাজ্য এখনও স্বয়ংসম্পূর্ণ নয়৷


সেজন্যই রাজ্য সরকার এসব বিষয়ে গুরুত্ব দিচ্ছে৷ গ্রামীণ এলাকায় প্রতিটি পরিবারকে পশু পাখি পালনে উৎসাহিত করার উপরও তিনি গুরুত্বারোপ করেছেন৷ এক্ষেত্রে পশু ও পাখিদের খাদ্যের নিশ্চয়তা এক বড় বিষয় বলেও তিনি উল্লেখ করেন৷ এসব খাদ্যের জন্য বহির্রাজ্যের উপর নির্ভর করতে হচ্ছে৷ নির্ভরশীলতা কমাতে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরকে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে৷ বহির্রাজ্য থেকে খাদ্য আমদানির ফলে রাজ্যের বহু টাকা বহির্রাজ্যে চলে যাচ্ছে৷


রাজ্য সরকার চাইছে রাজ্যে পশুখাদ্য উৎপাদনের মধ্য দিয়ে পরনির্ভরশীলতা কমাতে এবং আর্থিক সঞ্চয় বাড়াতে৷ পাশাপাশি গ্রামীণ এলাকার মানুষ যাতে ব্যাঙ্ক থেকে সহজ পদ্ধতিতে ঋণ নিয়ে পশুপালনে উৎসাহিত হতে পারেন সেদিকেও নজর দিতে হবে বলে উল্লেখ করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা৷ প্রতিবছর ডিম, দুধ সহ অন্যান্য খাদ্যের চাহিদা মেটাতে বহির্রাজ্য ও বহিরাষ্ট্র থেকে প্রচুর সামগ্রী আমদানি করতে হচ্ছে৷ বর্তমান সরকার পরনির্ভরশীলতা কমানোর মধ্য দিয়ে রাজ্যকে স্বয়ম্ভর করে তোলার পরিকল্পনা বাস্তবায়িত করতেই এ ধরনের কর্মশালার আয়োজন করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top