News Flash

  • Home
  • Uncategorized
  • দুই বছরের জন্য জেএনইউ বন্ধের নিদান স্বামীর
Image

দুই বছরের জন্য জেএনইউ বন্ধের নিদান স্বামীর

নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.) :  জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) নাম পরিবর্তনের দাবি তুললেন বর্ষীয়ান বিজেপি নেতা সুব্রাহ্মনিয়াম স্বামী। পাশাপাশি বিশ্ববিদ্যালয় দুই বছর বন্ধ রাখার নিদান দিলেন তিনি।

সংবিধান দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বর্ষীয়ান এই রাজনীতিবিদ জানিয়েছেন, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে সুভাষচন্দ্র বসু বিশ্ববিদ্যালয়ের নাম রাখা উচিত। পাশাপাশি একাধিকবার ছাত্র আন্দোলনের ফলে সংবাদের শিরোনামে এসেছে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। এমনকি দেশবিরোধী আন্দোলন করারও অভিযোগ উঠেছে এই বিশ্ববিদ্যালয়ের নামে। এই প্রসঙ্গে ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়টির পূর্ণাঙ্গ সংস্কারের প্রয়োজন রয়েছে বলে মনে করেন স্বামী।  তিনি জানিয়েছেন, দুই বছর বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন বন্ধ রেখে সংস্কার করা উচিত। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন প্রসঙ্গে বলতে গিয়ে স্বামী জানিয়েছেন, গোটা দেশজুড়ে বহু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে নেহেরুর নামে। এখন সেগুলির নাম পরিবর্তন করা প্রয়োজন। জাতীয়তাবাদী নেতা ছিলেন সুভাষচন্দ্র বসু। তাঁর নাম পড়ুয়াদের ইতিবাচক প্রভাব ফেলবে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনকে জঙ্গলরাজ হিসেবে অভিহিত করেছেন। উল্লেখ করা যেতে পারে এর আগে একাধিকবার একই দাবি করেছিলেন তিনি।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top