News Flash

  • Home
  • Uncategorized
  • বিনা অনুমতিতে সরকারি বিদ্যালয়ে এসএফআই-এর পোস্টার, উত্তেজনা
Image

বিনা অনুমতিতে সরকারি বিদ্যালয়ে এসএফআই-এর পোস্টার, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর৷৷ সরকারি বিদ্যালয়ে সাংগঠনিক পোস্টার লাগানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে মতবিরোধের জেরে উত্তেজনা ছড়িয়েছে৷ তবে বিদ্যালয়ের প্রধানশিক্ষকের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷


উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত অগ্ণিপাশা বালকমণি উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই তাদের রাজ্য সম্মেলনের বার্তা সংবলিত পোস্টার লাগিয়েছিল৷ তাতেই বিপত্তি দেখা দেয়৷ কারণ, বিনা অনুমতিতে বিদ্যালয়ে পোস্টার লাগিয়েছে এসএফআই, এই অভিযোগ তুলেছে ছাত্র সংগঠন এভিবিপি৷ তাদের দাবি, বাম জমানায় শাসক দলের প্রভাব খাটিয়ে এমন অনৈতিক কাজ এসএফআই আকছার করত৷


এভিবিপি কার্যকর্তা রঞ্জিত দাস বলেন, বিদ্যালয়ে যে-কোনও সাংগঠনিক পোস্টার লাগাতে হলে অনুমতি নেওয়া বাধ্যতামূলক৷ কিন্তু, এসএফআই আগের মতোই নিজের আচরণ বজায় রেখেছে, তোপ দাগেন তিনি৷ তিনি বলেন, বিদ্যালয়ের প্রধানশিক্ষক এ-বিষয়ে কিছুই জানেন না৷ কারণ, তিনি এসএফআইকে বিদ্যালয়ে পোস্টার লাগানোর অনুমতি দেননি৷


রঞ্জিত দাস জানান, আজ প্রধানশিক্ষকের হস্তক্ষেপে এসএফআই ওই সমস্ত পোস্টার খুলতে বাধ্য হয়েছে৷ অবশ্য, নিজেদের ভুল বুঝতে পেরেই পোস্টারগুলি খুলে নিয়েছে তারা৷ রঞ্জিত দাসের কথায়, বিদ্যালয়ের প্রধানশিক্ষক সমস্ত বিষয় জেনে এসএফআইকে শীঘ্র পোস্টারগুলি খুলে ফেলার নির্দেশ দেন৷ সেই মোতাবেক বিদ্যালয়ে সাঁটা পোস্টারগুলি খুলে ফেলেছে এসএফআই৷ তবে পার্শবর্তী কয়েকটি বিদ্যালয়েও এমন পোস্টার লাগিয়েছে এসএফআই৷ ওই পোস্টারগুলি খুলে ফেলার জন্য এসএফআই ১ দিনের সময় চেয়েছে, বলেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top